ঢাকা-খুলনা মহাসড়কের সুয়াদী বাসস্ট্যান্ডে দুর্ঘটনাকবলিত একটি পিকআপ উদ্ধারের সময় বেপরোয়া গতির একটি বাসের চাপায় পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আরও পাঁচজন।
শনিবার (১১ জুলাই) সন্ধ্যায় এই ঘটনা ঘটে। নিহত ও আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বৃষ্টির কারণে ডিমভর্তি একটি পিকআপভ্যান দুর্ঘটনার শিকার হয়। পিকআপ উদ্ধারের সময় ঢাকা থেকে গোপালগঞ্জগামী ‘নড়াইল এক্সপ্রেস’ বাসটি তাদের চাপা দেয়।
ঘটনার পর স্থানীয়রা উত্তেজিত হয়ে একাধিক গাড়িতে আগুন ধরিয়ে দেয়। পরে ভাঙ্গা হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালান এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
ভাঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার আবু জাফর জানান, ঘটনাস্থলে পাঁচজনের মরদেহ রয়েছে এবং হাসপাতালে অনেক মানুষ গুরুতর আহত অবস্থায় রয়েছে।
ভাঙ্গা থানার ওসি মিজানুর রহমান বলেন, দুর্ঘটনার পর সড়কের দুই পাশে শত শত যানবাহন আটকা পড়ে। উত্তেজিত জনতা ৩০-৪০টি যানবাহন ভাঙচুর করে এবং একাধিক গাড়িতে আগুন ধরিয়ে দেয়। এ রিপোর্ট লেখা সময় (রাত ৯টা) পর্যন্ত প্রশাসনের কোনো লোকজন উত্তেজিত জনতার সামনে ভিড়তে পারেনি।
অনলাইন ডেক্স 
























