ঢাকা ০২:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রাম বন্দরের ক্যাপ্টেন আসিফ পাচ্ছেন জাতিসংঘের ‘আইএমও বীরত্ব পুরস্কার’

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১১:৩৮:৩১ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬
  • ২০২ Time View

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সহকারী হারবার মাস্টার ক্যাপ্টেন আসিফ আহমেদ জাতিসংঘ আন্তর্জাতিক মেরিটাইম অর্গানাইজেশন (আইএমও)-এর মর্যাদাপূর্ণ “লেটার অফ কমেন্ডেশন্স ফর এক্সেপশনাল ব্রেভারি অ্যাট সি-২০২৬” পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন।

এই পুরস্কারটি তাকে দেওয়া হচ্ছে চলতি বছরের শুরুতে কর্ণফুলী চ্যানেলে একটি বড় ধরনের শিল্প ও পরিবেশগত বিপর্যয় মোকাবেলা করার জন্য। আগামী ১৪ ডিসেম্বর লন্ডনে আইএমও’র সদর দপ্তরে আনুষ্ঠানিকভাবে পুরস্কার প্রদান করা হবে।

২০ জানুয়ারি ক্যাপ্টেন আসিফ একটি ঝুঁকিপূর্ণ অপারেশনের দায়িত্বে ছিলেন, যেখানে তিনি ৫১৫ মেট্রিক টন প্রোপেন ও ৪,৫৭০ মেট্রিক টন বিউটেন গ্যাস বোঝাই জাহাজ ‘গ্যাস হারমোনি’কে নিরাপদে ভেড়ানোর কাজ করছিলেন। হঠাৎ করে জাহাজটির ইঞ্জিন ও স্টিয়ারিং বিকল হয়ে যায় এবং এটি নিয়ন্ত্রণহীন হয়ে পড়ে।

ক্যাপ্টেন আসিফ মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে সিদ্ধান্ত নিয়ে জরুরি ভিত্তিতে ২টি নোঙর ফেলার নির্দেশ দেন। তার এই কৌশলের ফলে জাহাজটি জেটির কাঠামো থেকে মাত্র ৫ ফুট দূরে এসে থেমে যায়, যা একটি বড় ধরনের বিপর্যয় থেকে চট্টগ্রাম শহরকে রক্ষা করে।

আইএমও’র এই পুরস্কারটি সমুদ্রে বিপর্যয় ও দুর্ঘটনা রোধে অসামান্য অবদান রাখা ব্যক্তিদের জন্য দেওয়া হয়। ক্যাপ্টেন আসিফের এই অর্জন বাংলাদেশের আন্তর্জাতিক ভাবমূর্তি উজ্জ্বল করেছে এবং চট্টগ্রাম বন্দরের অবস্থানকে শক্তিশালী করেছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

শেখ হাসিনার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা মানতে গণমাধ্যমকে সরকারের আহ্বান

চট্টগ্রাম বন্দরের ক্যাপ্টেন আসিফ পাচ্ছেন জাতিসংঘের ‘আইএমও বীরত্ব পুরস্কার’

আপলোড সময় : ১১:৩৮:৩১ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬