ঢাকা ১১:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

জুমার নামাজের পর আল-আকসার ইমামকে আটক করেছে ইসরায়েল

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৮:৩৩:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬
  • ২০৩ Time View

ফিলিস্তিনের অধিকৃত জেরুজালেমে অবস্থিত আল-আকসা মসজিদের ইমাম ও জেরুজালেমের গ্র্যান্ড মুফতি শেখ মোহাম্মদ হুসেনকে আটক করেছে ইসরায়েলি বাহিনী। পবিত্র জুমার নামাজের পর শুক্রবার (১০ জুলাই) তাকে আটক করা হয়।

স্থানীয় সূত্রের বরাত দিয়ে ফিলিস্তিনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ওয়াফা জানায়, জুমার নামাজ শেষে আল-আকসা মসজিদ প্রাঙ্গণ থেকে শেখ মোহাম্মদ হুসেনকে আটক করে ইসরায়েলি সেনারা। তিনি ওইদিন আল-আকসা মসজিদে জুমার খুতবা দেন এবং নামাজে ইমামতি করেন।

এদিকে, শেখ মোহাম্মদ হুসেনের আটকের কারণ বা তাকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

অন্যদিকে, ইসরায়েলের এই পদক্ষেপের প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটছে। বৃহস্পতিবার সন্ধ্যায় ইরানের পাঁচটি প্রদেশে হামলার পর মধ্যপ্রাচ্যের চার প্রতিবেশী দেশে মার্কিন স্থাপনায় হামলা চালানোর খবর পাওয়া গেছে।

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) এক বিবৃতিতে জানায়, কুয়েত, কাতার, বাহরাইন ও জর্ডানে অবস্থিত মার্কিন স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করে হামলা চালানো হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

ক্যাম্পবেলটাউনে মাতৃভাষা সংরক্ষণে নতুন উদ্যোগ

জুমার নামাজের পর আল-আকসার ইমামকে আটক করেছে ইসরায়েল

আপলোড সময় : ০৮:৩৩:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬