ঢাকা ০৯:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

সুনামগঞ্জে আকস্মিক বন্যার আশঙ্কা, জরুরি কন্ট্রোল রুম চালু

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৭:২৯:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬
  • ২০২ Time View

সুনামগঞ্জের সীমান্তবর্তী উপজেলাগুলোতে টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে আকস্মিক বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। এই পরিস্থিতি মোকাবিলায় জেলা প্রশাসন একটি জরুরি কন্ট্রোল রুম চালু করেছে।

জেলা প্রশাসকের কার্যালয়ের ত্রাণ ও পুনর্বাসন শাখা থেকে বৃহস্পতিবার (৯ জুলাই) জারি করা এক অফিস আদেশে সব উপজেলা প্রশাসনকে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের সতর্ক অবস্থানে থাকার কথা বলা হয়েছে।

জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মেহেদী হাসান হৃদয় গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। আদেশে উল্লেখ করা হয়েছে, উজান থেকে নেমে আসা ঢল ও টানা বৃষ্টির কারণে বন্যার আশঙ্কা রয়েছে।

জেলা প্রশাসকের কার্যালয়ে খোলা জরুরি কন্ট্রোল রুমের দায়িত্বে রয়েছেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান হৃদয়। জরুরি প্রয়োজনে ০১৮৪৭-৯৭৮৯৫৬ নম্বরে যোগাযোগ করা যাবে।

এছাড়া, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) সুনামগঞ্জের কার্যালয়ের ফোন নম্বর ০২-৯৯৮৮৪২০৯৬ এবং ই-মেইল: drrosunamganj@ddm.gov.bd-এ যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে। স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি এবং সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

ইরানে যুক্তরাষ্ট্রের হামলা, ১৭০টি লক্ষ্যবস্তুতে আঘাত

সুনামগঞ্জে আকস্মিক বন্যার আশঙ্কা, জরুরি কন্ট্রোল রুম চালু

আপলোড সময় : ০৭:২৯:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬