ঢাকা ০৭:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

শেকৃবিতে শিক্ষার্থীদের আন্দোলন, চার দাবি আদায়ে অনড় তারা

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৪:৫৪:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬
  • ২০২ Time View

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) অ্যানিম্যাল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন (এএসভিএম) অনুষদের ১৮ জন প্রার্থী ৪৭তম বিসিএসের প্রফেশনাল ক্যাডারে সুপারিশ না পাওয়ার কারণে চার দফা দাবি আদায়ে আন্দোলন চালিয়ে যাচ্ছেন।

বৃহস্পতিবার (৯ জুলাই) আন্দোলনের পঞ্চম দিনে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের এম মাহবুবউজ্জামান একাডেমিক ভবনের সামনে বিক্ষোভ মিছিল করেন এবং ‘SAVE ASVM’ বার্তা প্রদর্শন করেন। তারা বিভিন্ন স্লোগানও দেন।

এ বিষয়ে এএসভিএম অনুষদের ডিন অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম বলেন, ‘আমি তোমাদের আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করছি। আমরা বিষয়টি নিয়ে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি। আগামীকাল ডিন কাউন্সিলের সভায় আমরা বিষয়গুলো তুলে ধরব।’

তিনি শিক্ষার্থীদের ক্লাসে ফেরার আহ্বান জানান, তবে আন্দোলনকারীরা তাৎক্ষণিকভাবে সেই আহ্বান প্রত্যাখ্যান করেন।

এর আগে বুধবার (৮ জুলাই) বিশ্ববিদ্যালয় প্রশাসন, অনুষদের ডিন, শিক্ষক ও শিক্ষার্থী প্রতিনিধিদের অংশগ্রহণে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সমস্যা সমাধানে দুটি কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হয়। তবে শিক্ষার্থীরা প্রশাসনের আহ্বানে সাড়া দেননি এবং দাবি পূরণ না হওয়া পর্যন্ত ক্লাসে ফিরবেন না বলে জানিয়েছেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

সুনামগঞ্জে আকস্মিক বন্যার আশঙ্কা, জরুরি কন্ট্রোল রুম চালু

শেকৃবিতে শিক্ষার্থীদের আন্দোলন, চার দাবি আদায়ে অনড় তারা

আপলোড সময় : ০৪:৫৪:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬