সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে রাজধানীর বনানী থানায় দায়ের করা হত্যাচেষ্টা ও বিস্ফোরক আইনের মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত। বুধবার (৮ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।
প্রসিকিউশন বিভাগের উপ-পরিদর্শক মোক্তার হোসেন জানান, খায়রুল হককে এদিন আদালতে সশরীরে হাজির করা হয়নি। ভার্চুয়ালি উপস্থিত দেখিয়ে শুনানি অনুষ্ঠিত হয়। পরে আদালত তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন।
গত ২ জুলাই মামলার তদন্ত কর্মকর্তা বনানী থানার উপ-পরিদর্শক সাইফুল ইসলাম তাকে এ মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। ৬ জুলাই শুনানির জন্য দিন ধার্য করা হলেও মামলার মূল নথি আদালতে না থাকায় সেদিন শুনানি অনুষ্ঠিত হয়নি।
গত বছরের ২৪ জুলাই রাজধানীর ধানমন্ডির বাসা থেকে এ বি এম খায়রুল হককে গ্রেপ্তার করে পুলিশ। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন।
এদিকে, সুনির্দিষ্ট মামলা ছাড়া সাবেক প্রধান বিচারপতিকে গ্রেপ্তার না দেখাতে এবং হয়রানি না করার নির্দেশনা দিয়েছিলেন হাইকোর্ট। গত ১৭ মে হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত দুটি হত্যা মামলায় গত ১২ মে হাইকোর্ট থেকে জামিন পান খায়রুল হক। তবে রাষ্ট্রপক্ষ ওই আদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করে।
অনলাইন ডেক্স 
























