জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ‘জুলাই পদযাত্রা’ শুরু হচ্ছে ৬ জুলাই, সোমবার। এটি জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আয়োজন করা হচ্ছে। প্রথম দিনের কর্মসূচি হিসেবে গাজীপুরের কালীগঞ্জে সমাবেশ অনুষ্ঠিত হবে।
এদিন বিকাল ৪টায় কালীগঞ্জ বাসস্ট্যান্ডে ‘জুলাই বিপ্লবীদের মহাসমাবেশ’ অনুষ্ঠিত হবে। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
বিশেষ অতিথি হিসেবে সমাবেশে অংশ নেবেন দলের সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক সারজিস আলম, হাসনাত আব্দুল্লাহ, জাতীয় যুবশক্তির সভাপতি অ্যাডভোকেট তারিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক রিফাত রশীদ, এবং অন্যান্য নেতৃবৃন্দ।
এছাড়া এনসিপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের কেন্দ্রীয়, মহানগর ও জেলা পর্যায়ের নেতারাও এই সমাবেশে উপস্থিত থাকবেন।
অনলাইন ডেক্স 
























