ঢাকা ১১:১৪ অপরাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের বর্ষা উৎসব ২৩ জুলাই নরসিংদীতে

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৮:৫৬:০৯ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬
  • ২০৩ Time View

ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশন (ডুপডা) আগামী ২৩ জুলাই নরসিংদীর সুবর্ণ গ্রাম রিসোর্টে একটি দিনব্যাপী বর্ষা উৎসবের আয়োজন করতে যাচ্ছে। এই উৎসবের উদ্দেশ্য হলো নবীন ও প্রবীণ অ্যালামনাইদের মধ্যে সম্পর্ক স্থাপন এবং স্মৃতিচারণ করা।

আয়োজকরা জানিয়েছেন, উৎসবে অংশগ্রহণের জন্য জনপ্রতি চাঁদা নির্ধারণ করা হয়েছে ১ হাজার টাকা। অংশগ্রহণকারীরা সকাল ৯টায় ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউ থেকে বাসযোগে উৎসবস্থলের উদ্দেশে রওনা হবেন।

উৎসবে সকালের নাশতা, মধ্যাহ্নভোজ, আকর্ষণীয় র‌্যাফেল ড্র, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং নবীন-প্রবীণ অ্যালামনাইদের স্মৃতিচারণ পর্ব অনুষ্ঠিত হবে।

ডুপডার সভাপতি ব্যারিস্টার মোহাম্মদ আলী এবং সাধারণ সম্পাদক মাহফুজা রহমান চৌধুরী বাবলী উৎসবে অংশ নিতে আগ্রহী অ্যালামনাইদের দ্রুত নিবন্ধন সম্পন্ন করার আহ্বান জানিয়েছেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের অংশীদারিত্ব গভীর করার আহ্বান ডা. শফিকুর রহমানের

ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের বর্ষা উৎসব ২৩ জুলাই নরসিংদীতে

আপলোড সময় : ০৮:৫৬:০৯ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬