ঢাকা ০৮:২৯ অপরাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

সাতক্ষীরায় ডাকঘরের কর্মচারীদের ধর্মঘটের হুঁশিয়ারি, ৬ জুলাই থেকে শুরু হতে পারে আন্দোলন

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৫:৪৯:৩০ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬
  • ২০৫ Time View

সাতক্ষীরায় শাখা ডাকঘরের এক্সট্রা ডিপার্টমেন্টাল (ইডি) কর্মচারীরা বেতন-ভাতা তিনগুণ বৃদ্ধি এবং বিভাগীয় কর্মচারী হিসেবে স্বীকৃতির দাবিতে মানববন্ধন, প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ র‍্যালি করেছেন। তারা জানিয়েছেন, দাবি আদায় না হলে আগামী ৬ জুলাই থেকে সারাদেশের প্রায় ৮ হাজার ৫০০ শাখা ডাকঘরে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু হবে।

৪ জুলাই শনিবার দুপুরে সাতক্ষীরা শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্ক থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে মানববন্ধনে মিলিত হয়। এতে জেলার বিভিন্ন উপজেলা থেকে শাখা ডাকঘরের কর্মচারীরা অংশগ্রহণ করেন।

বাংলাদেশ ডাক কর্মচারী ইউনিয়ন, বাংলাদেশ শাখা ডাকঘর কর্মচারী সমিতি এবং বাংলাদেশ শাখা ডাকঘর কর্মচারী ঐক্য পরিষদের যৌথ উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। শোভাষিনী শাখা ডাকঘরের পোস্টমাস্টার মো. আশরাফুল আলমের সভাপতিত্বে বক্তব্য দেন বিভিন্ন শাখার পোস্টমাস্টাররা।

কর্মসূচিতে অংশগ্রহণকারীরা জানান, তাদের মাসিক বেতন ৪ হাজার ৪৬০ টাকায় সীমাবদ্ধ, যা বর্তমান জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তারা দাবি করেন, এর আগে কলম ধর্মঘট পালন করা হলেও কার্যকর সমাধান পাওয়া যায়নি। ফলে দেশের প্রায় ২৩ হাজার ইডি কর্মচারী বৃহত্তর আন্দোলনের অংশ হিসেবে মাঠে নেমেছেন।

কর্মসূচি থেকে জানানো হয়, আগামী ৬ জুলাইয়ের মধ্যে দাবি বাস্তবায়নে উদ্যোগ না নেওয়া হলে দেশের ৮ হাজার ৫০০ শাখা ডাকঘরে ধর্মঘট শুরু হবে, যা ডাকসেবায় ব্যাপক প্রভাব ফেলতে পারে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

সৌদি আরবের ওপর হামলার চেষ্টা হলে হুতিদের বিরুদ্ধে কঠোর জবাবের হুঁশিয়ারি

সাতক্ষীরায় ডাকঘরের কর্মচারীদের ধর্মঘটের হুঁশিয়ারি, ৬ জুলাই থেকে শুরু হতে পারে আন্দোলন

আপলোড সময় : ০৫:৪৯:৩০ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬