বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা–৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাসের শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন দলের নেতা অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। শনিবার (৪ জুলাই) মালয়েশিয়ায় আলাল ও তার সহধর্মিণী মির্জা আব্বাসের সঙ্গে সাক্ষাৎ করেন।
সাক্ষাৎ শেষে আলাল জানান, মির্জা আব্বাস বর্তমানে আগের চেয়ে অনেকটাই সুস্থ আছেন এবং তার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে।
তিনি আরও বলেন, মির্জা আব্বাস তার দ্রুত ও পূর্ণ সুস্থতার জন্য দলের নেতাকর্মীসহ দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
অনলাইন ডেক্স 
























