নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মোটরসাইকেল ছিনতাই মামলার আসামি গ্রেপ্তার করতে গিয়ে তিন পুলিশ সদস্যসহ চারজন আহত হয়েছেন। শনিবার (৪ জুলাই) দুপুরে বৈদ্যেরবাজার ইউনিয়নের সাতভাইয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
আহত পুলিশ সদস্যরা হলেন সোনারগাঁ থানার উপপরিদর্শক (এসআই) সুরুজ্জামান, কনস্টেবল শাহীন, কনস্টেবল মাইনুল এবং সোর্স মাসুম মিয়া।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মোটরসাইকেল ও পিকআপ ভ্যান ছিনতাইয়ের ঘটনায় অভিযুক্ত সাগরকে গ্রেপ্তারের জন্য এসআই সুরুজ্জামান ও তার দল অভিযান চালাচ্ছিল। অভিযানের সময় সাগর ও তার ভাই সজল অতর্কিতভাবে দা নিয়ে পুলিশের ওপর হামলা চালায়, যার ফলে চারজন গুরুতর আহত হন।
পরে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহতদের সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তিন পুলিশ সদস্য প্রাথমিক চিকিৎসা নিলেও সোর্স মাসুম মিয়াকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
সোনারগাঁও থানার ওসি গোলাম সারোয়ার জানিয়েছেন, হামলার ঘটনায় অভিযুক্ত দুই ভাই সাগর ও সজলকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
অনলাইন ডেক্স 
























