ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আলী খামেনির জানাজা অনুষ্ঠান শুরু হয়েছে, যেখানে ২ কোটি মানুষের সমাগম ঘটবে বলে আশা করা হচ্ছে। এই বিশাল আয়োজনের জন্য ৫ কোটি রুটি তৈরির প্রস্তুতি নিচ্ছে দেশটি, যার মধ্যে ১৬টি ভ্রাম্যমাণ বেকারি কাজ করবে।
ইরানের আধাসামরিক বাহিনী বাসিজ জানিয়েছে, আগত শোকগ্রস্ত মানুষদের খাওয়ানোর জন্য ৫ কোটি রুটি প্রস্তুত করা হবে। এ ছাড়া, ২ হাজার ৫০০টি অ্যাম্বুলেন্স, ২১টি হেলিকপ্টার, ১০০টি ড্রোন এবং ২০ হাজার ক্লাসরুম আবাসন হিসেবে প্রস্তুত রাখা হয়েছে। তেহরানের ইতিহাসে সবচেয়ে বড় ট্রাফিক পরিকল্পনা নেওয়া হয়েছে এবং ব্যক্তিগত গাড়ি চলাচল নিষিদ্ধ করা হয়েছে।
গতকাল শুক্রবার তেহরানে আনুষ্ঠানিকভাবে খামেনির শোক ও দাফন অনুষ্ঠান শুরু হয়। টানা সাত দিন ধরে ইরান ও ইরাকের বিভিন্ন শহরে ধর্মীয় আচার-অনুষ্ঠান ও শোকযাত্রা অনুষ্ঠিত হবে। লাখ লাখ মানুষ তেহরানের ইমাম খোমেনি গ্র্যান্ড মোসাল্লার বাইরে শোক জানাতে সারিতে দাঁড়িয়ে আছেন।
নিরাপত্তার কারণে খামেনির ছেলে মোজতবা আলী খামেনি শোক অনুষ্ঠানে উপস্থিত থাকছেন না। তিনি সম্প্রতি হত্যার হুমকি পেয়েছেন। খামেনিকে ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলায় নিহত হন।
বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের নেতৃত্বে একটি প্রতিনিধিদল গতকাল তেহরানে খামেনির প্রতি শেষশ্রদ্ধা জানিয়েছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী, তাজিকিস্তানের প্রেসিডেন্ট, এবং অন্যান্য দেশের নেতারা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন।
অনলাইন ডেক্স 





















