ঢাকা ০১:৫৫ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ফুটবল খেলতে গিয়ে গোলপোস্ট ভেঙে তরুণের মৃত্যু চট্টগ্রামে

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৯:৫৭:২৫ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬
  • ২৪২ Time View

চট্টগ্রাম নগরীর হালিশহর বেগমজান উচ্চবিদ্যালয় মাঠে শুক্রবার (৩ জুলাই) ফুটবল খেলার সময় গোলপোস্ট ভেঙে মাহিদুল ইসলাম (২০) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। তিনি পটুয়াখালীর বাউফল উপজেলার কোনোপদিয়া এলাকার রাসেল গাজীর ছেলে।

মাহিদুল তার বন্ধুদের সঙ্গে মাঠে ফুটবল খেলতে গিয়েছিলেন। খেলার এক পর্যায়ে গোল করার পর আনন্দ প্রকাশ করতে গিয়ে তিনি গোলপোস্টের ওপর ঝুলে পড়েন। এ সময় লোহার গোলপোস্টটি ভেঙে তার বুকের ওপর পড়ে যায়, ফলে তিনি মারাত্মকভাবে আহত হন।

স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক বিষয়টি নিশ্চিত করেছেন এবং জানিয়েছেন, নিহতের লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এটি প্রথম ঘটনা নয়; এর আগে গত শুক্রবার (২৬ জুন) চট্টগ্রামের সাতকানিয়ায় ফুটবল খেলতে গিয়ে একইভাবে লোহার গোলপোস্ট ভেঙে গুরুতর আহত হন ৯ বছর বয়সী মোহাম্মদ এনায়েত উল্লাহ। তিনি চারদিন চিকিৎসাধীন থাকার পর (৩০ জুন) মারা যান।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

পরমাণু শক্তির বেসামরিক ব্যবহার নিয়ে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র চুক্তি স্বাক্ষর

ফুটবল খেলতে গিয়ে গোলপোস্ট ভেঙে তরুণের মৃত্যু চট্টগ্রামে

আপলোড সময় : ০৯:৫৭:২৫ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬