বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে আজ শুক্রবার (৩ জুলাই) দেশে ফিরেছেন। সফরের সময় তিনি উভয় দেশের প্রতিরক্ষা ও সামরিক খাতের শীর্ষস্থানীয় ব্যক্তিদের সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময় করেন।
একটি সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, সফরকালে জেনারেল ওয়াকার-উজ-জামান দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সম্পর্ক ও সহযোগিতা জোরদারের লক্ষ্যে বিভিন্ন সামরিক প্রতিষ্ঠান ও প্রতিরক্ষা শিল্প-স্থাপনা পরিদর্শন করেন।
তিনি গত ২৮ জুন সরকারি সফরে চেক রিপাবলিক ও স্লোভাকিয়ায় গমন করেন। এই সফরের মাধ্যমে বাংলাদেশের প্রতিরক্ষা সম্পর্ক উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচনের আশা করা হচ্ছে।
অনলাইন ডেক্স 





















