ঢাকা ০৬:৩০ অপরাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে জুলাই গণঅভ্যুত্থানের স্মরণসভা অনুষ্ঠিত হবে

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৪:৫৩:২০ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬
  • ২০১ Time View

৪ জুলাই, শনিবার সকাল ১০টায় রাজধানীর শেরেবাংলা নগরের চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণসভা অনুষ্ঠিত হবে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বিএনপির মিডিয়া সেল থেকে শুক্রবার সকালে জানানো হয়েছে যে, এই স্মরণসভার আয়োজন করেছে ‘জুলাই ২৪ শহীদ পরিবার সোসাইটি’ ও ‘আমরা জুলাই যোদ্ধা’ সংগঠন। এটি ‘৩৬ জুলাই’-এর দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত হচ্ছে।

এছাড়া, জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ৯ দিনের কর্মসূচির শেষ দিন ৩ আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে ছাত্র সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের।

বিএনপির ছাত্রসংগঠন জাতীয়তাবাদী ছাত্রদল এই কর্মসূচি ঘোষণা করেছে। ১৫ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে আলোচনা সভার মাধ্যমে শুরু হবে এই কর্মসূচি, যা ৩ আগস্ট পর্যন্ত চলবে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

আলি খামেনির শেষ শ্রদ্ধায় ১৪ মাস বয়সী নাতনির কফিনও উপস্থিত

প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে জুলাই গণঅভ্যুত্থানের স্মরণসভা অনুষ্ঠিত হবে

আপলোড সময় : ০৪:৫৩:২০ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬