ঢাকা ০২:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

হাতিরঝিলে বাণিজ্যিক ভবন নির্মাণের অভিযোগ, বিধি লঙ্ঘনের আশঙ্কা

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৯:১২:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
  • ২০৪ Time View

রাজধানীর হাতিরঝিল-সংলগ্ন বীর উত্তম শওকত সড়কে নির্মাণাধীন সুইসোটেল ঢাকা প্রকল্পে অভিযোগ উঠেছে যে, অনুমোদিত হোটেল নির্মাণের পরিবর্তে সেখানে বাণিজ্যিক ভবন নির্মাণ করা হচ্ছে। এই প্রকল্পটি বিশেষ ডিটেইল এরিয়া প্ল্যান (ড্যাপ) এবং ২০০৮ সালের ইমারত নির্মাণ বিধিমালা লঙ্ঘন করছে বলে জানা গেছে।

সরেজমিনে দেখা গেছে, নির্মাণাধীন ভবনটির এক পাশে রাজউকের ম্যানেজমেন্ট ভবন এবং অন্য পাশে নিকেতন হাউজিং সোসাইটির ২ নম্বর গেট অবস্থিত। ২০১৫ সালের ডিসেম্বরে বেঙ্গল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ সুইজারল্যান্ডভিত্তিক সুইসোটেলের সঙ্গে পাঁচতারকা হোটেল নির্মাণের চুক্তি করে। ২০১৯ সালের মার্চে ২৯ তলা ভবনের নির্মাণ শুরু হয়, যার মোট ফ্লোর এরিয়া রেশিও (ফার) প্রায় ৩৭ হাজার ৩৭৫ বর্গমিটার।

রাজউক সূত্র জানায়, হাতিরঝিলের ৩০০ মিটারের মধ্যে বাণিজ্যিক স্থাপনা নির্মাণের অনুমতি নেই। ২০০৮ সালের ইমারত নির্মাণ বিধিমালায় স্পষ্টভাবে বলা হয়েছে, অনুমোদিত উদ্দেশ্যে নির্মাণ করা হবে। পরিবর্তন করতে হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন নিতে হবে।

রাজউকের প্রধান নগর পরিকল্পনাবিদ মো. আশরাফুল ইসলাম জানান, হোটেল থেকে বাণিজ্যিক ভবনে রূপান্তরের বিষয়টি তার জানা নেই। অন্যদিকে, রাজউকের জোন-৪ এর অথরাইজড অফিসার মো. হাসানুর রেজা বলেন, ভবনের ব্যবহার পরিবর্তনের জন্য এখন পর্যন্ত কোনো আবেদন পাওয়া যায়নি।

বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্সের সাবেক সভাপতি ড. আদিল মুহাম্মদ খান বলেন, ‘হোটেলের জন্য নকশা অনুমোদন নিয়ে সেখানে সম্পূর্ণ বাণিজ্যিক স্থাপনা করা হলে তা নির্মাণ বিধিমালার সুস্পষ্ট ব্যত্যয়।’

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

ইউজিসির বরাদ্দ: পাবলিক বিশ্ববিদ্যালয়ে গবেষণার জন্য ২২৬ কোটি টাকা নিশ্চিত

হাতিরঝিলে বাণিজ্যিক ভবন নির্মাণের অভিযোগ, বিধি লঙ্ঘনের আশঙ্কা

আপলোড সময় : ০৯:১২:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬