ঢাকা ০৩:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীতে বিএনপির দুই নেতাকে কুপিয়ে জখমের ঘটনা

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১২:০৪:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
  • ২০৩ Time View

রাজধানীর আদাবরে ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে বিএনপির দুই নেতা সাদ্দাম হোসেন ও মো. বাদশা মিয়া কুপিয়ে জখম হয়েছেন। বুধবার (১ জুলাই) রাতে সালিশ বৈঠক চলাকালে এই ঘটনা ঘটে। আহত দুই নেতাকে শহিদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সাদ্দাম হোসেন নবোদয় হাউজিং ইউনিট বিএনপির সভাপতি এবং বাদশা মিয়া একই ইউনিটের সাধারণ সম্পাদক। বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

জানা গেছে, ব্রাজিল ও জাপানের খেলা দেখা নিয়ে গত সোমবার (২৯ জুন) রাতে নবোদয় হাউজিংয়ে দুই পক্ষের মধ্যে মারামারি হয়। সাদ্দাম ও বাদশা একপক্ষ এবং রিপন ও পারভেজ অপর পক্ষ ছিল। বুধবার সন্ধ্যায় দুই পক্ষ মীমাংসার জন্য সালিশে বসে।

সালিশ বৈঠকে কোনো সমাধান না হওয়ায় রাত ৮টার দিকে সাদ্দাম ও বাদশা বের হওয়ার সময় তাদের ওপর হামলা হয়। তেজগাঁও জোনের এডিসি জুয়েল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন এবং জানিয়েছেন, ঘটনার তদন্ত চলছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

সাতক্ষীরায় ছাত্রশিবিরের বিক্ষোভ: গাইবান্ধায় নেতা হত্যার প্রতিবাদ

রাজধানীতে বিএনপির দুই নেতাকে কুপিয়ে জখমের ঘটনা

আপলোড সময় : ১২:০৪:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬