ঢাকা ০৫:৫০ অপরাহ্ন, বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

সাভারে ভূমিসেবা কমপ্লেক্স নির্মাণের পরিকল্পনা ঘোষণা

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০২:৪০:৩৬ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬
  • ২০১ Time View

সাভারের সাধারণ জনগণের জন্য ভূমিসেবা প্রাপ্তি প্রক্রিয়া সহজ করতে একটি নতুন ভূমি কমপ্লেক্স নির্মাণের পরিকল্পনা ঘোষণা করা হয়েছে। ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ মঙ্গলবার (৩০ জুন) সকালে সাভারের প্রস্তাবিত স্থান পরিদর্শনকালে এ তথ্য জানান। কমপ্লেক্সটি ঢাকা-আরিচা মহাসড়কের পাশে নির্মিত হবে।

সিনিয়র সচিব জানান, এই প্রকল্পটি ইতোমধ্যে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় অনুমোদন পেয়েছে। নির্মাণকাজ শেষ হলে বর্তমান উপজেলা ভূমি অফিস ও উপজেলা সেটেলমেন্ট অফিস একই ভবনে স্থানান্তরিত হবে, যা গ্রাহকদের জন্য সেবা গ্রহণের প্রক্রিয়াকে সহজতর করবে।

এ সময় তিনি সাভার উপজেলা ভূমি অফিস ও ইউএনও কার্যালয় পরিদর্শন করেন এবং কর্মকর্তাদের যথাসময়ে কর্মস্থলে উপস্থিত থাকার জন্য ধন্যবাদ জানান। সাভারের সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল আমিন জানান, ভূমি উন্নয়ন কর আদায় কার্যক্রম সফলভাবে চলছে।

ভূমি সচিব সাংবাদিকদের জানান, জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) সহায়তায় ভূমিসেবা সিস্টেমে ডেটা এন্ট্রির কাজ চলছে। ইতোমধ্যে ৮টি জেলায় পরীক্ষামূলক কার্যক্রম সফল হয়েছে এবং বর্তমানে ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে কাজ চলছে।

সিনিয়র সচিব আমিনবাজার উপজেলা ভূমি অফিসেও পরিদর্শন করেন এবং সেখানে ৮৮ শতাংশ ভূমি উন্নয়ন কর আদায় হয়েছে বলে জানান সহকারী কমিশনার শাহাদাত হোসেন খান। তিনি শতভাগ কর আদায় নিশ্চিত করতে নির্দেশ দেন এবং জনগণের হয়রানি রোধে সতর্কতা জারি করেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

হযরত শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে জাপানের দায়িত্ব গ্রহণ

সাভারে ভূমিসেবা কমপ্লেক্স নির্মাণের পরিকল্পনা ঘোষণা

আপলোড সময় : ০২:৪০:৩৬ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬