ঢাকা ০৪:৩৫ অপরাহ্ন, বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

পটুয়াখালীতে ৩০ কিমিজুড়ে মানববন্ধন, ৯ দফা দাবি তুলে ধরলেন এলাকাবাসী

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৩:১১:২৭ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬
  • ২০০ Time View

পটুয়াখালীর কলাপাড়ায় ১ জুলাই বুধবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ৩০ কিলোমিটারজুড়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এলাকাবাসী ৯ দফা দাবিতে এ কর্মসূচি পালন করেন, যা ছয়লেন সড়ক থেকে কুয়াকাটা সমুদ্র সৈকত পর্যন্ত বিস্তৃত ছিল।

মানববন্ধনে কুয়াকাটা-ভাঙা ৬ লেন মহাসড়ক নির্মাণ, পায়রা বন্দরকে পূর্ণাঙ্গভাবে চালু করা এবং বরিশাল-ভোলা সেতু নির্মাণসহ দক্ষিণাঞ্চলের উন্নয়নের জন্য জাতীয় বাজেটে বরাদ্দের দাবি জানানো হয়। নাগরিক সমাজের আয়োজনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এলাকাবাসী অভিযোগ করেন, সংসদে হাজারো দাবি উঠলেও দক্ষিণাঞ্চলের উন্নয়নের জন্য কোনো বরাদ্দ রাখা হয়নি। উপজেলা বিএনপির সভাপতি হাজি হুমায়ুন শিকদার বলেন, কলাপাড়া ও গোটা বরিশাল অঞ্চলের উন্নয়নের জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন তারা।

আইনজীবী নাসীর উদ্দিন বলেন, বরিশালবাসী বৈষম্যের শিকার হচ্ছে এবং নদীভাঙন রোধে টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবি জানান। মানববন্ধনে বিভিন্ন পেশার মানুষ অংশগ্রহণ করেন, যার মধ্যে শিক্ষক, ব্যবসায়ী, চাকরিজীবী, ছাত্রছাত্রী ও কৃষক পরিবার অন্তর্ভুক্ত ছিল।

মানববন্ধনে উত্থাপিত ৯ দফা দাবি মধ্যে উল্লেখযোগ্য হলো: ভাঙা-কুয়াকাটা ছয়লেন মহাসড়ক নির্মাণ, কুয়াকাটা উন্নয়ন কর্তৃপক্ষ গঠন, শেরেবাংলা মেডিকেল কলেজকে বিশ্ববিদ্যালয়ে উন্নতি করন এবং নদীভাঙন রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

জুলাই আন্দোলনের দুই বছর পরেও আকাঙ্ক্ষিত বাংলাদেশ পাননি নাহিদ ইসলাম

পটুয়াখালীতে ৩০ কিমিজুড়ে মানববন্ধন, ৯ দফা দাবি তুলে ধরলেন এলাকাবাসী

আপলোড সময় : ০৩:১১:২৭ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬