ঢাকা ০৫:৪৮ অপরাহ্ন, বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

নতুন তিন উপজেলা ও একটি থানার অনুমোদন দিয়েছে নিকার

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০২:০৯:৩৭ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬
  • ২০২ Time View

প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার) তিনটি নতুন উপজেলা ও একটি থানার অনুমোদন দিয়েছে। বুধবার (১ জুলাই) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত নিকার-এর ১২১তম বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

নতুন উপজেলা তিনটি হলো চট্টগ্রামের ‘ফটিকছড়ি উত্তর’, কুমিল্লার ‘বাঙ্গরা’ এবং ময়মনসিংহের ‘পাগলা’। পাশাপাশি চট্টগ্রামের ‘হালদা’ নামে একটি নতুন থানা গঠনের অনুমোদন দেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব হাসান শিপলু জানান, ফটিকছড়ি উত্তর উপজেলা চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার ৬টি ইউনিয়ন নিয়ে গঠিত হবে। বাঙ্গরা উপজেলা কুমিল্লার মুরাদনগর উপজেলাকে ভাগ করে তৈরি করা হবে, এবং পাগলা উপজেলা ময়মনসিংহের গফরাগাঁও উপজেলার পাগলা থানার ৮টি ইউনিয়ন নিয়ে গঠিত হবে।

নিকার বৈঠকে স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবরা উপস্থিত ছিলেন।

এছাড়া, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের আওতাধীন পূর্বাঞ্চল নতুন শহর প্রকল্পের নারায়নগঞ্জ ও গাজীপুর জেলা প্রকল্পের অংশগুলো ঢাকা জেলার অন্তর্ভুক্ত করার সিদ্ধান্তও নেওয়া হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

হযরত শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে জাপানের দায়িত্ব গ্রহণ

নতুন তিন উপজেলা ও একটি থানার অনুমোদন দিয়েছে নিকার

আপলোড সময় : ০২:০৯:৩৭ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬