ঢাকা ০১:৫১ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

জুরাইনে ফুটপাতে পড়ে ছিল গুলিবিদ্ধ যুবক, ঢামেকে ভর্তি

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৮:৪৫:৩৩ অপরাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫
  • ২৭০ Time View

রাজধানীর কদমতলীর জুরাইন চেয়ারম্যান বাড়ির মোড়ে অজ্ঞাত দুর্বৃত্তের গুলিতে মো. শাহিন (৩১) নামের এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন।

শনিবার (২২ নভেম্বর) সন্ধ্যা সোয়া ৬টার দিকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে তাকে ভর্তি দেন চিকিৎসক।

পথচারী মোহন ও খোরশেদ আলম জানান, আহত শাহিন জুরাইনে একটি ফার্নিচারের দোকানে কর্মচারী। আজ সন্ধ্যার কিছুক্ষণ আগে অজ্ঞাতনামা দুষ্কৃতিকারীরা ওই যুবককে মাথার পেছনে গুলি করে জুরাইন চেয়ারম্যান বাড়ির মোড়ে ফুটপাতে গুরুতর আহত করে পালিয়ে যায়। পরে আমরা তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে আসি। বর্তমানে জরুরি বিভাগে তার চিকিৎসা চলছে।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, জুরাইন এলাকা থেকে মাথায় গুলিবিদ্ধ অবস্থায় এক যুবককে আনা হয়েছে। বর্তমানে জরুরি বিভাগে তার চিকিৎসা চলছে। আমরা বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানিয়েছি।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

জুরাইনে ফুটপাতে পড়ে ছিল গুলিবিদ্ধ যুবক, ঢামেকে ভর্তি

আপলোড সময় : ০৮:৪৫:৩৩ অপরাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫