ঢাকা ০৮:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

পাকিস্তানি নাটক ‘দার-ই-নিজাত’-এ পুরুষতন্ত্র প্রচারের অভিযোগ

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৩:৪৮:৩১ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
  • ২০৩ Time View

পাকিস্তানি নাটক ‘দার ই — পাকিস্তানের জনপ্রিয় টিভি ধারাবাহিক ‘দার-ই-নিজাত’-এর গল্পে পুরুষতান্ত্রিক মানসিকতা ও নারীবিদ্বেষী বক্তব্য তুলে ধরার অভিযোগ উঠেছে। ভারতের বিভিন্ন শহরে নাটকটির ব্যক্তিগত প্রদর্শনী আয়োজন নিয়ে আলোচনা শুরু হওয়ার পর এবার এর বিষয়বস্তু ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্ক সৃষ্টি হয়েছে।

নারী দর্শকদের একাংশ নাটকটির গল্প ও চরিত্রের উপস্থাপন নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে এক ব্যবহারকারী মন্তব্য করেছেন, ‘আমরা কি ভালো-মন্দ চিনতে শিখছি না? এটি পুরুষতন্ত্রের সবচেয়ে স্পষ্ট উদাহরণ। বিষয়টি বুঝতে এত সময় লাগার কথা নয়।’ অন্য একজন দর্শক নাটকটির মূল দুই অভিনয়শিল্পীর প্রতি ভালো লাগার কারণে নাটকটির পুরুষতান্ত্রিক দিকগুলো উপেক্ষা করার চেষ্টা করছেন বলে জানান।

নাটকটির হাতাকাটা পোশাক পরা নিয়ে নাটকীয়তা ও নারীবিদ্বেষী উপস্থাপনার সমালোচনা করেছেন অন্য এক দর্শক। তাদের মতে, নাটকটি নারীদের স্বাধীনতা ও পোশাকের অধিকার নিয়ে প্রশ্ন তুলছে।

অন্যদিকে, নাটকটির সমর্থনেও অবস্থান নিয়েছেন অনেকে। তাদের মতে, মুসলিম সংস্কৃতি ও ধর্মীয় অনুশাসন নিয়ে সমালোচনার ক্ষেত্রে ভিন্ন ধর্মাবলম্বী ও তথাকথিত নারীবাদীদের দ্বিচারিতা রয়েছে। নাটকটির গল্প ঘিরে ইন্টারনেটে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি আলোচনা চলছে।

সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের গণ্ডি পেরিয়ে ভারতেও নাটকটি বেশ জনপ্রিয়তা অর্জন করেছে। নাটকটি একসঙ্গে দেখার জন্য ভারতের দিল্লি, বেঙ্গালুরু ও হায়দরাবাদের মতো শহরে বিশেষ আয়োজন করছেন ভক্তরা। গত ২১ নভেম্বর দিল্লির ক্যাফে ওটেঙ্গায় ‘ওয়াক উইথ হামজা, আয়েশাল অ্যান্ড ফাদিয়া’ নামের একটি উদ্যোগের আয়োজনে নাটকটির প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে অংশ নেওয়া আস্থা সিং নামের এক দর্শক জানান, অনুষ্ঠানটি ইনস্টাগ্রামে এতটা জনপ্রিয় হবে তা তারা ভাবেননি। সেখানে নাটকটির পরিচালকের সঙ্গেও কথা বলার সুযোগ পান দর্শকরা। আস্থা বলেন, ‘নাটকটির গল্পের সঙ্গে অনেক মানুষ নিজেদের মিল খুঁজে পান। সংলাপ, গল্প বলার ধরন এবং গান সবকিছুই ইন্টারনেটে জনপ্রিয়তা পেয়েছে। আশা করি, এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে। কারণ শিল্পের কোনো জাতীয়তা নেই। আমাদের শিল্পের প্রশংসা করা উচিত।’

এআরওয়াই ডিজিটালের প্রযোজনায় নির্মিত ‘দার-ই-নিজাত’ গত ১ আগস্ট প্রচার শুরু হয়, যা প্রতি শুক্র ও শনিবার রাত ৮টায় (ভারতীয় সময়) সম্প্রচারিত হচ্ছে। নাটকটিতে জারিয়াব চরিত্রে অভিনয় করেছেন দুর-এ-ফিশান সেলিম। প্রেমিক জামিলের (নামির খান) বিশ্বাসঘাতকতার পর অতীত ভুলে আবু বকর (শেহরিয়ার মুনাওয়ার) নামের একজন শান্ত ও ধর্মপরায়ণ মানুষের সঙ্গে নতুন জীবন শুরু করেন জারিয়াব। তবে অতীতের সিদ্ধান্ত ও পারিবারিক জটিলতা আবারও তার জীবনে প্রভাব ফেলতে থাকে।

জনপ্রিয়তা বাড়লেও নাটকটির গল্পে নারীর স্বাধীনতা, পোশাক ও পুরুষতান্ত্রিক মানসিকতার উপস্থাপন নিয়ে দর্শকদের বিতর্ক এখনো থামেনি। নাটকটির বিষয়বস্তু নিয়ে আলোচনা চলমান রয়েছে এবং এটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

২০২৭ সাল থেকে এক কোটি ১০ লাখ শিশুকে মিড ডে মিল দেবে সরকার: ডা. জুবাইদা রহমান

পাকিস্তানি নাটক ‘দার-ই-নিজাত’-এ পুরুষতন্ত্র প্রচারের অভিযোগ

আপলোড সময় : ০৩:৪৮:৩১ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬