ঢাকা ০৮:৩৪ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার: আওয়ামী লীগের বিরুদ্ধে সরকারের পদক্ষেপ সমানুপাতিক

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৮:১৯:৫০ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
  • ২১২ Time View

ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার — ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলার বলেছেন, আওয়ামী লীগের কর্মসূচিকে কেন্দ্র করে সৃষ্ট সংঘাত মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা সমানুপাতিক। তিনি জানান, রাজনৈতিক কর্মসূচি পালনের অধিকার থাকা সত্ত্বেও জননিরাপত্তা বিঘ্নিত করা কিংবা সংঘাত উসকে দেওয়ার সুযোগ নেই।

সোমবার (২৩ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিক্যাব) আয়োজিত ‘ডিক্যাব টক’ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব মন্তব্য করেন। মিলার বলেন, বাংলাদেশ বর্তমানে নানা ধরনের চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে এবং এ পরিস্থিতিতে সরকারি কর্তৃপক্ষের সঙ্গে আলোচনায় ইইউ বরাবরই প্রতিক্রিয়ার ক্ষেত্রে সমানুপাতিক নীতি অনুসরণের বিষয়টি গুরুত্ব দিয়ে আসছে।

মাইকেল মিলার বলেন, সাম্প্রতিক ঘটনায় সরকারের প্রতিক্রিয়া সেই সীমার মধ্যেই ছিল। তিনি গণতান্ত্রিক পরিবেশে ভিন্নমত প্রকাশের স্বাধীনতার গুরুত্ব তুলে ধরেন এবং বলেন, মতপ্রকাশ ও সমাবেশের অধিকার গণতান্ত্রিক সমাজের অপরিহার্য অংশ। তবে বেআইনি কর্মকাণ্ড, জনশৃঙ্খলা ও নিরাপত্তার জন্য হুমকি তৈরি করা কিংবা সংঘাতকে উৎসাহিত করা গ্রহণযোগ্য নয়।

তিনি আরও বলেন, ইউরোপীয় ইউনিয়ন আইনের শাসন ও মানবাধিকারের প্রতি শ্রদ্ধাশীল। শান্তিপূর্ণ সমাবেশ ও মতপ্রকাশের স্বাধীনতার পক্ষে সংস্থাটির অবস্থান রয়েছে, তবে সহিংসতা, ঘৃণা ছড়ানো কিংবা সংঘাত উসকে দেওয়ার ক্ষেত্রে কোনো সমর্থন নেই।

বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিবর্তন প্রসঙ্গে রাষ্ট্রদূত বলেন, রাজনৈতিক রূপান্তর সহজ বা স্বল্পমেয়াদি কোনো প্রক্রিয়া নয়। ইউরোপের বিভিন্ন দেশকেও এ ধরনের পরিবর্তনের মধ্য দিয়ে যেতে হয়েছে। প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়নে দীর্ঘ সময়ের পাশাপাশি দৃঢ় অবস্থান ও রাজনৈতিক সদিচ্ছা জরুরি।

তিনি জানান, নির্বাচনের পর থেকেই সরকারের সঙ্গে ইইউ ঘনিষ্ঠ যোগাযোগ রাখছে এবং জাতীয় সংসদে নির্বাচিত রাজনৈতিক দলগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ সংস্কার প্রশ্নে বৃহত্তর ঐকমত্য গড়ে ওঠার প্রত্যাশা ব্যক্ত করেন।

দেশের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে জানতে চাইলে মিলার বলেন, এ বিষয়ে সরকারের নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনার ওপর তাঁর আস্থা রয়েছে। তিনি তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের মজুরি পরিস্থিতির উন্নতির আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ থাকা এবং এ বিষয়ে বিভিন্ন মহলের বিপরীতমুখী বক্তব্যের প্রসঙ্গও ওঠে। রাষ্ট্রদূত বলেন, এ বিষয়ে ইইউর কোনো আনুষ্ঠানিক অবস্থান নেই এবং তাঁর বক্তব্যকে ব্যক্তিগত মতামত হিসেবে বিবেচনা করার অনুরোধ জানান। তবে তিনি জানান, অন্তর্বর্তীকালীন সরকারের নেওয়া পদক্ষেপগুলো এখনো কার্যকর রয়েছে।

বাংলাদেশের ভবিষ্যৎ সম্পর্কে ইইউর প্রত্যাশা তুলে ধরে মিলার বলেন, সংস্থাটি একটি স্থিতিশীল ও সমৃদ্ধ বাংলাদেশ দেখতে চায়। এ লক্ষ্য অর্জনে ন্যায়বিচার প্রতিষ্ঠা, অতীতের মানবাধিকার লঙ্ঘনের জবাবদিহি নিশ্চিত করা এবং আইনের শাসন সমুন্নত রাখা প্রয়োজন।

রাষ্ট্রদূত রাজনৈতিক সংস্কারের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করতে গিয়ে বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে নাগরিকদের সঙ্গে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর আস্থার সম্পর্ক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। তিনি উল্লেখ করেন, গণতন্ত্রের পরিধি কেবল নির্বাচন কিংবা সংসদে সীমাবদ্ধ নয়; রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর কার্যকারিতা ও জনগণের আস্থাও এর গুরুত্বপূর্ণ ভিত্তি।

মাইকেল মিলার আরও বলেন, বিগত শাসনামলে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর সঙ্গে নাগরিকদের যে বিশ্বাস ও নির্ভরতার সম্পর্ক থাকার কথা, তা অনেকটাই হারিয়ে গিয়েছিল। ফলে প্রতিষ্ঠানগুলো কার্যত জনগণের আস্থার জায়গা হারায়।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

গোপালগঞ্জের মুকসুদপুর থানায় অগ্নিসংযোগ মামলার আসামি ফরিদপুরে গ্রেপ্তার

ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার: আওয়ামী লীগের বিরুদ্ধে সরকারের পদক্ষেপ সমানুপাতিক

আপলোড সময় : ০৮:১৯:৫০ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬