ঢাকা ১২:১৬ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ভাটারায় মহিলা আ.লীগ নেত্রী সাজেদাসহ গ্রেপ্তার ২

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১২:০৩:৪৪ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
  • ২০২ Time View

ভাটারায় মহিলা আ.লীগ নেত্রী — রাজধানীর ভাটারা এলাকা থেকে মহিলা আওয়ামী লীগের এক নেত্রী ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলরের এক সহযোগীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন সাজেদা বেগম (৬৫) ও আতাউর রহমান ঢালী (৪৫)।

ডিবি গুলশান বিভাগের উপকমিশনার (ডিসি) আ.ফ.ম. আনোয়ার হোসেন খান বুধবার (২৫ নভেম্বর) সকালে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে ভাটারা থানার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

ডিবি সূত্র জানায়, মঙ্গলবার রাত ৮টা ১৫ মিনিটের দিকে ভাটারা থানাধীন কুড়িল এলাকা থেকে সাজেদা বেগমকে গ্রেপ্তার করা হয়। ডিবির সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি প্রতিরোধ দলের সদস্যরা এ অভিযান পরিচালনা করেন। সাজেদা বেগম ভাটারা থানা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

অন্যদিকে, একই দিন রাত সাড়ে ১১টার দিকে ভাটারা থানার সোলমাইদ ঢালীবাড়ি এলাকায় অভিযান চালিয়ে আতাউর রহমান ঢালীকে গ্রেপ্তার করা হয়। ডিবি গুলশান বিভাগের ক্যান্টনমেন্ট জোনাল টিম গোপন সংবাদের ভিত্তিতে তার বাসভবনে অভিযান চালায়।

ডিবির দাবি, আতাউর রহমান ঢালী ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৪০ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. নজরুল ইসলাম ঢালীর সহযোগী হিসেবে পরিচিত। তিনি শেখ রাসেল ক্লাবের সদস্য এবং আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। পুলিশ জানায়, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠন ছাত্রলীগ এবং যুবলীগের বিভিন্ন সাংগঠনিক কার্যক্রমেও তার সম্পৃক্ততা ছিল।

পুলিশের তথ্য অনুযায়ী, আতাউর রহমান ঢালীর বিরুদ্ধে রাজধানীর উত্তরা পশ্চিম, ভাটারা ও নিউমার্কেট থানায় চারটি মামলা রয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে ডিবি।

এ ঘটনায় স্থানীয় রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে অভিযোগের সত্যতা যাচাইয়ের জন্য পুলিশ তদন্ত কার্যক্রম অব্যাহত রেখেছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

সেন্টমার্টিনে ৫ ট্রলিং বোটসহ ১০১ জেলে আটক

ভাটারায় মহিলা আ.লীগ নেত্রী সাজেদাসহ গ্রেপ্তার ২

আপলোড সময় : ১২:০৩:৪৪ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬