ঢাকা ০৮:২৫ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

জুরাইনে রিকশাচালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৭:০৫:১৮ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
  • ২০২ Time View

জুরাইনে রিকশাচালকের অর্ধগলিত মরদেহ — রাজধানীর জুরাইনে একটি বাসা থেকে জনি (২৯) নামে এক রিকশাচালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ ধারণা করছে, তাকে কয়েকদিন আগে হত্যা করা হয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে কদমতলী পূর্ব জুরাইন মদিনা মসজিদ রোডের একটি বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

কদমতলী থানার উপপরিদর্শক (এসআই) মো. আলআমিন খান জানান, জনি ওই বাসায় তার পরিবার নিয়ে বসবাস করতেন এবং তিনি একজন অটোরিকশা চালক ছিলেন। তবে তিনি নেশাগ্রস্ত ছিলেন। গত এক সপ্তাহ আগে তার স্ত্রী ও চার বছর বয়সি মেয়ে নারায়ণগঞ্জের কাঁচপুরে তার বাবার বাড়ি চলে যান।

বুধবার সকালে জনির স্ত্রী তার ফোন বন্ধ পেয়ে জুরাইনের বাসায় ফিরে আসেন। বাসায় এসে তিনি দেখেন, রুমের তালা বন্ধ। জানালার ফাঁক দিয়ে দেখেন, রুমের ভিতর মেঝেতে জনি পড়ে আছেন। এরপর তিনি জরুরি সেবা ট্রিপোল নাইনে কল করেন।

এসআই আলআমিন খান আরও জানান, জুরাইনের বাসার ৫ম তলার একটি রুমের তালা ভেঙে ভিতরে জনির অর্ধগলিত মরদেহ পাওয়া যায়। তার শরীরের বিভিন্ন জায়গায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। রুমের ভিতরে একটি রক্তমাখা কেচি ও ইয়াবা সেবনের সরঞ্জামও পাওয়া গেছে।

পুলিশের ধারণা, মাদক সেবনকে কেন্দ্র করে দ্বন্দ্বের জেরে জনিকে হত্যা করা হয়েছে। হত্যার পর আসামিরা রুমের বাইরে তালা লাগিয়ে পালিয়ে গেছে। ঘটনার তদন্ত চলছে এবং আসামিদের ধরার জন্য পুলিশ মাঠে কাজ করছে।

এদিকে, নিহত জনির ভায়রা মো. সুজন জানান, জনির স্থায়ী বাড়ি দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ। তার বাবা মৃত জাহাঙ্গির। বর্তমানে জনি পূর্ব জুরাইনের ওই বাসায় স্ত্রী রোকেয়া ও চার বছর বয়সি মেয়েকে নিয়ে ভাড়া থাকতেন।

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তারা হত্যাকাণ্ডের দ্রুত তদন্ত ও আসামিদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। পুলিশ বলছে, তারা ঘটনার বিস্তারিত তদন্ত করছে এবং দ্রুতই আসামিদের শনাক্ত করা হবে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

নিষিদ্ধ সংগঠনের আস্ফালন সহ্য করবে না: মীর হেলাল

জুরাইনে রিকশাচালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

আপলোড সময় : ০৭:০৫:১৮ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬