ঢাকা ০৮:২৬ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনে উৎসবের আমেজ লালমনিরহাটে

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৬:৩৩:২৪ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
  • ২০৪ Time View

প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনে — রাত পোহালেই লালমনিরহাটে পা রাখবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাঁর আগমনকে কেন্দ্র করে পুরো জেলাজুড়ে উৎসবের আমেজ বিরাজ করছে। সর্বত্র চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি, সড়কে আলোকসজ্জা, বর্ণিল পতাকা এবং শিক্ষার্থীদের সাংস্কৃতিক পরিবেশনার আয়োজন করা হয়েছে। জেলাবাসী অধীর আগ্রহে অপেক্ষা করছেন প্রধানমন্ত্রীকে একনজর দেখার জন্য।

এর আগে লালমনিরহাট সফর করেছেন তারেক রহমান, তবে এবারই প্রথম প্রধানমন্ত্রী হিসেবে তিনি এখানে আসছেন। ফলে স্থানীয় মানুষের মধ্যে উৎসাহ-উদ্দীপনা বেড়ে গেছে। সরেজমিনে দেখা গেছে, প্রধানমন্ত্রীর যাতায়াতের সম্ভাব্য সড়কগুলোতে সাজসজ্জার কাজ চলছে। বিশেষ করে শহরের কালেক্টরেট মাঠ থেকে মণ্ডলেরহাট পর্যন্ত সড়কের দুই পাশে আলোকসজ্জা করা হয়েছে এবং বিভিন্ন রঙের পতাকা টাঙানো হয়েছে।

শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলোও সাজানো হয়েছে বর্ণিল আয়োজনে। মিশন মোড় চত্বরে আলোকিত স্তম্ভ স্থাপন করা হয়েছে, যা রাতের শহরে উৎসবের আবহ তৈরি করেছে। প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে শিক্ষার্থীদের সাংস্কৃতিক পরিবেশনার আয়োজন করা হয়েছে, যা স্থানীয়দের মধ্যে বিশেষ আগ্রহ সৃষ্টি করেছে।

সফরের নির্ধারিত পথের বিভিন্ন স্থানে প্রায় ৭টি স্পট প্রস্তুত করা হয়েছে। এর মধ্যে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) সামনে প্রথম, চিনিপাড়া এলাকায় দ্বিতীয় এবং মহেন্দ্রনগর বাজারে তৃতীয় স্পটসহ বিভিন্ন স্থানে জেলার শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেবেন। এসব পরিবেশনায় থাকবে নৃত্য, আঞ্চলিক সংস্কৃতি, ভাওয়াইয়া গানসহ উত্তরাঞ্চলের ঐতিহ্যবাহী নানা আয়োজন।

প্রধানমন্ত্রীর সফরসূচি অনুযায়ী, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ১০টায় বাংলাদেশ বিমানবাহিনীর লালমনিরহাট এয়ারফিল্ডে অবতরণ করবেন। সেখানে এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় আয়োজিত দেশের প্রথম ‘অ্যারোজিনিয়াস’ প্রতিযোগিতার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার কথা রয়েছে।

এরপর তিনি সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের গোকুণ্ডা এলাকার মণ্ডলের হাট বাজারে যাবেন। সেখানে মডেল খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন এবং খালে মাছ অবমুক্তকরণ ও হাঁস ছাড়ার কর্মসূচিও থাকবে। পরে সেখানে আয়োজিত জনসভায় বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী।

জনসভা শেষে তিনি লালমনিরহাট সার্কিট হাউসে যাবেন। সেখানে কিছু সময় অবস্থানের পর বিকেলে শহরের কালেক্টরেট মাঠ এলাকায় আয়োজিত আরেকটি গুরুত্বপূর্ণ কর্মসূচিতে যোগ দেবেন। ‘আলোকিত লালমনিরহাট’ উদ্যোগের আওতায় মাদক, জুয়া, বাল্যবিবাহ ও যৌতুক—এই চারটি সামাজিক ব্যাধির বিরুদ্ধে শপথ গ্রহণ সমাবেশে প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন প্রধানমন্ত্রী।

আয়োজকদের তথ্য অনুযায়ী, এতে ১৫ হাজারের বেশি স্বেচ্ছাসেবীর অংশগ্রহণের কথা রয়েছে। নির্ধারিত এই কর্মসূচিতে মূলত ‘আলোকিত লালমনিরহাট’-এর নিবন্ধিত স্বেচ্ছাসেবীরাই অংশ নেবেন। সেখানে সামাজিক সমস্যাগুলো মোকাবিলায় উদ্যোগ, অভিজ্ঞতা ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে অবহিত হবেন প্রধানমন্ত্রী।

দিনব্যাপী কর্মসূচি শেষে লালমনিরহাট এয়ারফিল্ড থেকে হেলিকপ্টারযোগে ঢাকার উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী। সব মিলিয়ে প্রধানমন্ত্রীর এই সফরকে ঘিরে লালমনিরহাটে তৈরি হয়েছে এক ব্যতিক্রমী উৎসবমুখর পরিবেশ। স্থানীয়রা রাজনৈতিক ও প্রশাসনিক কর্মসূচির পাশাপাশি জেলার সংস্কৃতি, ঐতিহ্য এবং সামাজিক উন্নয়নমূলক উদ্যোগ তুলে ধরার একটি বড় সুযোগ হিসেবে দেখছেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

নিষিদ্ধ সংগঠনের আস্ফালন সহ্য করবে না: মীর হেলাল

প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনে উৎসবের আমেজ লালমনিরহাটে

আপলোড সময় : ০৬:৩৩:২৪ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬