ঢাকা ১২:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশে ১ হাজার মেগাওয়াটের সৌরবিদ্যুৎ প্রকল্পে এডিবির সহায়তা

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৯:৩৫:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
  • ২০৬ Time View

বাংলাদেশে ১ হাজার মেগাওয়াটের বেশি উৎপাদন সক্ষমতার সৌরবিদ্যুৎ ও ব্যাটারি এনার্জি স্টোরেজ প্রকল্প উন্নয়নে সহযোগিতা সম্প্রসারণের ঘোষণা দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। এডিবি জানিয়েছে, নতুন পাঁচটি সৌরবিদ্যুৎ ও ব্যাটারি এনার্জি স্টোরেজ প্রকল্পে লেনদেনসংক্রান্ত পরামর্শক সেবা প্রদান করবে। এর আগে ফেনীর ১৩০ মেগাওয়াট সক্ষমতার সোনাগাজী সৌরবিদ্যুৎ প্রকল্পে পরামর্শক সহায়তা দেওয়ার উদ্যোগ নেয় এডিবি। নতুন প্রকল্পগুলো যুক্ত হওয়ার ফলে মোট প্রকল্পের সংখ্যা দাঁড়াচ্ছে ছয়টি।

মঙ্গলবার (১৭ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে এডিবি জানায়, এসব প্রকল্পের উদ্দেশ্য নবায়নযোগ্য জ্বালানির উৎপাদন বৃদ্ধি, আমদানি করা জ্বালানির ওপর নির্ভরতা কমানো এবং বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা জোরদার করা। এডিবির এই পরামর্শক সেবার মাধ্যমে দেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে ১ বিলিয়ন (১০০ কোটি) ডলার বিনিয়োগ আসবে বলে আশা করা হচ্ছে।

এডিবির কান্ট্রি ডিরেক্টর কিংফেং ঝাং বলেন, ‘বাংলাদেশের সামনে আরও নিরাপদ, টেকসই এবং বিনিয়োগবান্ধব জ্বালানি ভবিষ্যৎ গড়ে তোলার সুযোগ রয়েছে।’ তিনি জানান, পরামর্শক সেবার সম্প্রসারণ প্রকল্প বাস্তবায়নের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং এটি পরিচ্ছন্ন জ্বালানিতে বিনিয়োগের একটি সম্প্রসারণযোগ্য বাজার গড়ে তুলতে সহায়তা করবে।

প্রকল্পের প্রথম ধাপে রয়েছে ১৩০ মেগাওয়াট সক্ষমতার সোনাগাজী সৌরবিদ্যুৎ প্রকল্প, যার সঙ্গে ২৬ মেগাওয়াট-আওয়ার ক্ষমতার ব্যাটারি স্টোরেজ সিস্টেম যুক্ত থাকবে। চলতি বছরের মধ্যেই এ প্রকল্পের দরপত্র আহ্বান করা হবে বলে আশা করা হচ্ছে। সোনাগাজী প্রকল্পটি পরবর্তী পাঁচটি প্রকল্পের কাঠামো তৈরি এবং দরপত্র প্রক্রিয়া সম্পন্ন করার ক্ষেত্রে মানদণ্ড হিসেবে কাজ করবে।

এডিবি সম্প্রসারিত কর্মসূচির আওতায় বাকি পাঁচটি প্রকল্পের জন্য সরকারি মালিকানাধীন জমির উপযোগিতা যাচাইয়ে ইনভেস্ট বাংলাদেশ অথরিটি ও বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডকে (বিপিডিবি) সহায়তা করবে। প্রকল্প প্রস্তুতি, কারিগরি ও আর্থিক মূল্যায়ন, বাজার পরিস্থিতি যাচাই, দরপত্রের নথি তৈরি এবং প্রতিযোগিতামূলক দরপত্র প্রক্রিয়া ও চুক্তি সম্পাদনসহ প্রকল্প উন্নয়নের পুরো প্রক্রিয়ায় পরামর্শক সেবা দেবে সংস্থাটি।

ইনভেস্ট বাংলাদেশ অথরিটির চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বলেন, সরকার নবায়নযোগ্য জ্বালানি প্রকল্পে বেসরকারি খাতের অংশগ্রহণ, বিশেষ করে সরাসরি বিদেশি বিনিয়োগ বাড়ানোর জন্য কাজ করছে। তিনি জানান, প্রকল্পের সম্ভাব্য তালিকা তৈরিতে এডিবির সঙ্গে অংশীদারত্বকে গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।

এ বিষয়ে একটি সমঝোতা স্মারকে সই করেছেন ইনভেস্ট বাংলাদেশ অথরিটির অতিরিক্ত সচিব মোস্তফা কামাল, বিপিডিবির সচিব আফরোজা সুলতানা এবং এডিবির কান্ট্রি ডিরেক্টর কিংফেং ঝাং।

এশীয় উন্নয়ন ব্যাংক ১৯৬৬ সালে প্রতিষ্ঠিত একটি বহুপক্ষীয় উন্নয়ন ব্যাংক, যা এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে টেকসই, অন্তর্ভুক্তিমূলক ও অভিঘাত-সহনশীল প্রবৃদ্ধিতে সহায়তা করে। সংস্থার সদস্যসংখ্যা ৬৯, যার মধ্যে ৫০টি এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশ।

এডিবি সদস্য ও অংশীদারদের সঙ্গে কাজ করে উদ্ভাবনী অর্থায়ন ব্যবস্থা ও কৌশলগত অংশীদারত্বের মাধ্যমে অবকাঠামো উন্নয়ন, মানুষের জীবনমানের পরিবর্তন এবং পরিবেশ সুরক্ষায় ভূমিকা রাখছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

গোপালগঞ্জে সহিংসতার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের ঘোষণা সরকারের

বাংলাদেশে ১ হাজার মেগাওয়াটের সৌরবিদ্যুৎ প্রকল্পে এডিবির সহায়তা

আপলোড সময় : ০৯:৩৫:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬