স্কয়ার ফার্মা শীর্ষে ডিএসইতে — ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের তৃতীয় কার্যদিবসে লেনদেন শেষে স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি শীর্ষ অবস্থানে উঠে এসেছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) কোম্পানিটির ৩৪ কোটি ৫৯ লাখ ১৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডিএসই সূত্রে জানা গেছে, এদিন লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে ছিল শাহজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেড, যার ৩০ কোটি ৭১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। তৃতীয় স্থানে রয়েছে রানার অটোমোবাইলস পিএলসি, যার লেনদেনের পরিমাণ ২৯ কোটি ৫৫ লাখ ৮৮ হাজার টাকা।
এছাড়াও, লেনদেনের শীর্ষ তালিকায় অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে প্রাইম ব্যাংক, বারাকা পতেঙ্গা পাওয়ার, ডরিন পাওয়ার, ইন্ট্রাকো, এনভয় টেক্সটাইল, সামিট এলায়েন্স পোর্ট এবং বেক্সিমকো।
সপ্তাহের তৃতীয় কার্যদিবসে ডিএসইতে মূল্য সূচকের ইতিবাচক প্রবণতা লক্ষ্য করা গেছে। এদিন ২৪৬টি কোম্পানির শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে। ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ২৮ দশমিক ৫১ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৪৯১ পয়েন্টে অবস্থান করছে।
এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ৬ দশমিক ৫০ পয়েন্ট বেড়ে ১০৭৫ পয়েন্টে এবং ‘ডিএস-৩০’ সূচক ৮ দশমিক ০১ পয়েন্ট বেড়ে ২০৮৩ পয়েন্টে অবস্থান করছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) ডিএসইতে মোট ৯৩৯ কোটি ৭ লক্ষ ১৭ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে, যা আগের কার্যদিবসে ৭৯৮ কোটি ৭৩ লক্ষ ৮১ হাজার টাকার তুলনায় বৃদ্ধি পেয়েছে।
এদিন ডিএসইতে মোট ৩৬৭টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ২৪৬টি কোম্পানির দর বেড়েছে, বিপরীতে ৭৫টি কোম্পানির দর কমেছে। ৪৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।
পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি রিং সাইন টেক্সটাইল লিমিটেডে ভারপ্রাপ্ত কোম্পানি সচিব নিয়োগ দেওয়া হয়েছে। উজ্জ্বল রায়কে ভারপ্রাপ্ত কোম্পানি সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে, যা ১৫ নভেম্বর থেকে কার্যকর হয়েছে।
এদিকে, পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেড পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। কোম্পানিটির পর্ষদ সভা আগামী ১৯ নভেম্বর বিকেল সাড়ে ৫টায় অনুষ্ঠিত হবে। আলোচিত সভায় ৩০ সেপ্টেম্বর, ২০২৬ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।
পুঁজিবাজারে তালিকাভুক্ত চামড়া খাতের কোম্পানি এ্যাপেক্স ট্যানারি লিমিটেডের ৫০তম বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ পরিবর্তন করা হয়েছে। পূর্বনির্ধারিত ৩০ ডিসেম্বর, ২০২৬ তারিখের পরিবর্তে আগামী ২৪ ডিসেম্বর, ২০২৬ সকাল ১১টায় এজিএম অনুষ্ঠিত হবে।
অন্যদিকে, পুঁজিবাজারে তালিকাভুক্ত জ্বালানি ও বিদ্যুৎ খাতের কোম্পানি নাভানা সিএনজি লিমিটেডের শেয়ারের ক্যাটাগরির পরিবর্তন হয়েছে। কোম্পানিটি ৩০ জুন, ২০২৫ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে, যার পরিপ্রেক্ষিতে কোম্পানিটিকে ‘জেড’ ক্যাটাগরি থেকে ‘এ’ ক্যাটাগরিতে স্থানান্তর করা হয়েছে।
অনলাইন ডেক্স 




















