ঢাকা ০৯:৫০ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ডেঙ্গুতে এক দিনে ৫ মৃত্যু, হাসপাতালে নতুন রোগী ২ হাজার ২৬০

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৫:৩৫:৩৫ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬
  • ২২১ Time View

ডেঙ্গুতে এক দিনে ৫ — দেশে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ২৬০ জন।

সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঢাকা বিভাগের ১ হাজার ৭৭ জন, ময়মনসিংহ বিভাগের ১১১ জন, চট্টগ্রাম বিভাগের ২৬৫ জন, খুলনা বিভাগের ২৭৭ জন, রাজশাহী বিভাগের ১৮৮ জন, রংপুর বিভাগের ৮৩ জন, বরিশাল বিভাগের ২৪৩ জন এবং সিলেট বিভাগের ১৬ জন রয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, চলতি বছরের শুরু থেকে সোমবার পর্যন্ত সারা দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ১ লাখ ৫২ হাজার ১৭৩ জন। তাঁদের মধ্যে ১ লাখ ৪৫ হাজার ৫৯৩ জন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত ৬ হাজার ১১৪ জন চিকিৎসাধীন রয়েছেন। এ ছাড়া চলতি বছরে ডেঙ্গুতে মোট ৪৬৬ জনের মৃত্যু হয়েছে।

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে হামের প্রাদুর্ভাব শুরুর পর থেকে হাম ও হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ২৮৪ জনে। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছে আরও ১ হাজার ৪৪০ শিশু।

সোমবার (৯ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়ন্ত্রণকক্ষ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় পরীক্ষার মাধ্যমে ৮১ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে। এ ছাড়া হামের উপসর্গ নিয়ে চিকিৎসা নিয়েছে ১ হাজার ৩৫৯ শিশু।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে ৯ নভেম্বর পর্যন্ত দেশে হামের উপসর্গ নিয়ে ১ হাজার ১৭৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে পরীক্ষায় নিশ্চিত হওয়া হাম আক্রান্তদের মধ্যে মারা গেছে আরও ১০৫ শিশু।

এ পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৪০ হাজার ১৯৯ জনে। এর মধ্যে পরীক্ষার মাধ্যমে হাম শনাক্ত হয়েছে ২৪ হাজার ৫২৩ জনের। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, এ পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে মোট ২ লাখ ১৪ হাজার ২৫১ জন হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে চিকিৎসা শেষে ২ লাখ ৫ হাজার ৩৮৩ জন হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছে।

এদিকে, দেশে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ৩৩৩ জন। রোববার (৮ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট ৪৬১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নভেম্বরের প্রথম সপ্তাহে মারা গেছেন ৩৮ জন। এছাড়া অক্টোবরে ১৭৪ জন, সেপ্টেম্বরে ১৪৮ জন, আগস্টে ৪৩ জন, জুলাইয়ে ৩৬ জন, জুনে ১৩ জন, মে মাসে একজন এবং জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুজন করে ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে।

বুলেটিনে বলা হয়, শনিবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ২ হাজার ৩৩৩ জন ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৪৯ হাজার ৯১৩ জনে। এ পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন ১ লাখ ৪৩ হাজার ৩৮৯ জন।

গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে, ১ হাজার ১২৪ জন। এছাড়া খুলনা বিভাগে ৩৩২ জন, চট্টগ্রাম বিভাগে ২৭২ জন, বরিশাল বিভাগে ২৩১ জন, রাজশাহী বিভাগে ২১৩ জন, ময়মনসিংহ বিভাগে ৭৪ জন, রংপুর বিভাগে ৭৫ জন এবং সিলেট বিভাগে ১৫ জন রোগী ভর্তি হয়েছেন।

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে সন্দেহভাজন ও নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৪৯ জন। শনিবার (৭ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া চারজনের মধ্যে ঢাকা বিভাগের দুইজন এবং সিলেট বিভাগের দুইজন রয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ১৫ মার্চ থেকে দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ২৮০ জনে। এর মধ্যে নিশ্চিত হামে ১০৫ জন এবং হামের উপসর্গ নিয়ে ১ হাজার ১৭৫ জনের মৃত্যু হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৯৮৮ জনের শরীরে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সন্দেহভাজন আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৩৭ হাজার ৭০২ জনে। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছেন আরও ৬১ জন। ফলে এ পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ২৪ হাজার ৩৫৫ জন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

সংসদে প্রতিমন্ত্রীর কাছে হাসনাত আব্দুল্লাহর প্রশ্ন: ‘আমার বাড়ি আমার খামার’ প্রকল্পের দুর্নীতি নিয়ে উদ্বেগ

ডেঙ্গুতে এক দিনে ৫ মৃত্যু, হাসপাতালে নতুন রোগী ২ হাজার ২৬০

আপলোড সময় : ০৫:৩৫:৩৫ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬