ঢাকা ০৯:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ভোটের বাধা উপলব্ধি করলেন ইসি ও এমপিরা, প্রতিবন্ধীদের জন্য প্রয়োজনীয় পদক্ষেপের আহ্বান

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৯:০৬:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
  • ২০২ Time View

ভোটের বাধা উপলব্ধি করলেন — ২৪ নভেম্বর, মঙ্গলবার, রাজধানীতে বাংলাদেশ সোসাইটি ফর দ্য চেঞ্জ অ্যান্ড অ্যাডভোকেসি নেক্সাস (বি-স্ক্যান) আয়োজিত এক অভিজ্ঞতাভিত্তিক কার্যক্রমে নির্বাচন কমিশন, রাজনৈতিক দলের সংসদ সদস্য, সাংবাদিক ও উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা নির্বাচনে প্রতিবন্ধী ব্যক্তিদের অংশগ্রহণের বাধাগুলো উপলব্ধি করেছেন।

‘এক্সপেরিয়েন্সিং ইলেকশন অ্যাকসেসিবিলিটি চ্যালেঞ্জেস: ইমপ্যাথেটিক ইলেকটোরাল পার্টিসিপেশন’ শীর্ষক এ কার্যক্রমে সংসদ সদস্য মো. রাশেদুল ইসলাম, নেওয়াজ হালিমা ও সেলিনা সুলতানা নিশীতা উপস্থিত ছিলেন। এছাড়া ইপিডির প্রকল্প পরিচালক আনাস্তাসিয়া এস. উইবাওয়া, নির্বাচন কমিশন সচিবালয়ের সহকারী পরিচালক মো. আশাদুল হক, উপসচিব মোহাম্মদ মনির হোসেন, পরিচালক মো. আব্দুল মমিন সরকার, নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটের পরিচালক মো. আতিয়ার রহমান এবং সহকারী পরিচালক মুহাঃ সরওয়ার হোসেনও অনুষ্ঠানে অংশ নেন।

ইউরোপিয়ান পার্টনারশিপ ফর ডেমোক্রেসি (ইপিডি) ও ইউরোপীয় ইউনিয়নের সহযোগিতায় বাস্তবায়িত ‘প্রোমোটিং ডিজঅ্যাবিলিটি ইনক্লুসিভ ইলেকশন অবজারভেশন’ প্রকল্পের আওতায় এ কার্যক্রমের আয়োজন করা হয়। এতে বাংলাদেশ নির্বাচন কমিশন (বিইসি), বিভিন্ন রাজনৈতিক দলের সংসদ সদস্য, গণমাধ্যম এবং আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন।

অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা বলেন, নির্বাচনে প্রতিবন্ধী ব্যক্তিদের স্বাধীন, নিরাপদ ও মর্যাদাপূর্ণ অংশগ্রহণ নিশ্চিত করতে ভোটকেন্দ্রের অবকাঠামো, ভোটদান পদ্ধতি এবং তথ্য ও যোগাযোগব্যবস্থা প্রবেশগম্য করা জরুরি। তাঁরা আরও উল্লেখ করেন যে, নির্বাচন কমিশন, রাজনৈতিক দল ও সংশ্লিষ্ট অংশীজনদের কার্যকর দায়িত্বশীলতা নিশ্চিত করতে হবে।

অনুষ্ঠানের উদ্বোধনী পর্বে স্বাগত বক্তব্য দেন বি-স্ক্যানের নির্বাহী পরিচালক সালমা মাহবুব। তিনি প্রতিবন্ধী ব্যক্তিদের রাজনৈতিক ও নির্বাচনি অধিকার, নির্বাচন প্রক্রিয়ায় বিদ্যমান বাধা এবং প্রবেশগম্য ভোটকেন্দ্রের গুরুত্ব সম্পর্কে ধারণা দেন।

কার্যক্রমের অন্যতম আকর্ষণ ছিল ভোটকেন্দ্রের পরিবেশে প্রতিবন্ধী ভোটারদের অভিজ্ঞতা উপলব্ধির জন্য আয়োজিত ব্যবহারিক অনুশীলন। এতে নির্বাচিত ১২ জন অংশগ্রহণকারী সরাসরি অংশ নেন। তাঁরা কেউ আই-মাস্ক ও সাদাছড়ি ব্যবহার করে দৃষ্টিপ্রতিবন্ধী ভোটারদের অভিজ্ঞতা অনুধাবনের চেষ্টা করেন, কেউ হুইলচেয়ার ও ক্রাচ ব্যবহার করে চলাচলের প্রতিবন্ধকতা উপলব্ধি করেন।

অন্য অংশগ্রহণকারীরা এসব কার্যক্রম পর্যবেক্ষণ করেন এবং ভোটকেন্দ্রে প্রবেশ, ভোটদান কক্ষে পৌঁছানো, প্রয়োজনীয় তথ্য পাওয়া ও ভোট দেওয়ার ক্ষেত্রে বিদ্যমান বাধাগুলো চিহ্নিত করেন। সাধারণত জাতীয় ও স্থানীয় নির্বাচনে ভোটকেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়, এমন একটি শিক্ষাপ্রতিষ্ঠানকে কার্যক্রমের স্থান হিসেবে নির্বাচন করা হয়।

অনুশীলন শেষে অংশগ্রহণকারীরা নিজেদের অভিজ্ঞতা, অনুভূতি ও পর্যবেক্ষণ বিনিময় করেন। তাঁরা আলোচনা করেন, কীভাবে অপ্রবেশগম্য অবকাঠামো, অসহায়ক ভোটদান পদ্ধতি, তথ্য ও যোগাযোগের সীমাবদ্ধতা এবং প্রয়োজনীয় সহযোগিতার অভাব প্রতিবন্ধী ব্যক্তিদের ভোটাধিকার প্রয়োগে বাধা সৃষ্টি করে।

বি-স্ক্যানের পক্ষ থেকে বলা হয়, অন্তর্ভুক্তিমূলক নির্বাচন নিশ্চিত করতে ভোটকেন্দ্রের প্রবেশগম্যতা, প্রতিবন্ধীবান্ধব ভোটদান ব্যবস্থা, বিকল্প ও প্রবেশগম্য তথ্য সরবরাহ, প্রয়োজনীয় সহযোগিতা এবং যৌক্তিক সুবিধা নিশ্চিত করা জরুরি।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

পদ্মা ব্যাংককে রেজল্যুশন প্রক্রিয়ার আওতায় আনা, প্রশাসক নিয়োগ নয়

ভোটের বাধা উপলব্ধি করলেন ইসি ও এমপিরা, প্রতিবন্ধীদের জন্য প্রয়োজনীয় পদক্ষেপের আহ্বান

আপলোড সময় : ০৯:০৬:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬