কুমিল্লায় বিএনপির এমপিকে নিয়ে — কুমিল্লা-৫ (ব্রাহ্মণপাড়া-বুড়িচং) আসনের বিএনপির সংসদ সদস্য (এমপি) জসিম উদ্দিনকে ‘আওয়ামী লীগের দালাল’ আখ্যা দিয়ে ফেসবুকে বিতর্কিত পোস্ট দিয়েছেন কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম রনি। রবিবার (২২ নভেম্বর) দেওয়া এই পোস্টটি স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা-সমালোচনার সৃষ্টি করেছে।
যুবদল নেতা রনি তার পোস্টে জসিম উদ্দিনকে নিয়ে এমন মন্তব্য করেন, যা পরে মন্তব্যের ঘরে বিভিন্নজনের প্রতিক্রিয়া সৃষ্টি করে। কিছু মন্তব্যকারী তার সঙ্গে একমত পোষণ করেন, আবার কেউ কেউ শুধুমাত্র ছবি দেখে কাউকে দালাল আখ্যা দেওয়ার সমালোচনা করেন।
একজন মন্তব্যকারী সাইমন লেখেন, “ওনাকে কোনোরকম কালীরবাজারে নিয়ে আসেন, হেতে নাকি কলীরবাজারকে নিয়ে কংকশনগর উপজেলা করব।” অপর একজন আব্দুস সালাম মন্তব্য করেন, “দু-একটা ছবি দিয়ে কি দালাল নির্ধারণ করা যায় ভাইয়া? কারণ, দোসর আওয়ামী লীগ তো মানুষকে জিম্মি করেও ছবি তুলছে।”
জুয়েল রানা নামে একজন মন্তব্য করেন, “তার সঙ্গে জেলা ও শহরের আওয়ামী লীগের বড় নেতাদের যোগসাজশ আছে, তাঁরা আবার মুরুব্বির সঙ্গে থাকেন। আওয়ামী লীগের দালাল জসিম।” নিলয় রাজ নামে আরেকজন লেখেন, “মাদকের টাকা সিস্টেমে খাই, আবার শুনি ডিলারও। এখন তো দেখি দালাল ৪২০। এই লোক কীভাবে এমপি হলো, আল্লাহ ভালো জানেন।”
এ বিষয়ে সোমবার (২৩ নভেম্বর) সাইফুল ইসলাম রনি বলেন, “সে আওয়ামী লীগের দালাল। তার পিএসও আওয়ামী লীগ করত। সে আজীবন আওয়ামী লীগের দালালি করেছে। নির্বাচনের পর এখন দলের কর্মীদের মূল্যায়ন করে না।”
অন্যদিকে, সংসদ সদস্য জসিম উদ্দিন পুরো ঘটনাকে দুঃখজনক বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, “সরকার ও জনগণ যে কাজ দিয়েছে, তা নিয়ে ব্যস্ত থাকতে হয়। নেতাদের প্রতি একটু ইয়ে থাকলে যা হয়। আমি তার কল ধরিনি বলে হয়তো এমন করেছে। আমি প্রতিহিংসার রাজনীতি করি না। আমি কী করি, সব আল্লাহ দেখেন।”
জসিম উদ্দিন ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে জয়লাভ করে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি দীর্ঘদিন ধরে ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সভাপতি এবং কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।
এ ঘটনার পর কুমিল্লার রাজনৈতিক পরিবেশে উত্তেজনা সৃষ্টি হয়েছে এবং বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে আলোচনা চলছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এই ধরনের মন্তব্য রাজনৈতিক অঙ্গনে নতুন বিতর্কের সৃষ্টি করতে পারে।
এদিকে, যুবদল নেতা রনির মন্তব্যের প্রেক্ষিতে বিএনপির কেন্দ্রীয় নেতাদের প্রতিক্রিয়া এখনও জানা যায়নি। তবে স্থানীয় বিএনপি নেতাদের মধ্যে এই বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে।
রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই ধরনের মন্তব্য রাজনৈতিক সম্পর্ককে আরও জটিল করে তুলতে পারে এবং দলের অভ্যন্তরীণ ঐক্যকে প্রভাবিত করতে পারে।
অনলাইন ডেক্স 

























