জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে ককটেল হামলার জন্য দায়ী করেছেন যুবদল সভাপতি আবদুল মোনায়েম মুন্না। তিনি আজ মঙ্গলবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত প্রতিবাদ মিছিল ও সমাবেশে এই দাবি জানান।
এ সময় আবদুল মোনায়েম মুন্না বলেন, জামায়াত আওয়ামী লীগের সঙ্গে গোপনে আঁতাত করে ১৯৯৬ সালের মতো পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছে। তিনি দাবি করেন, অবিলম্বে নাসীরুদ্দীন পাটওয়ারীকে গ্রেপ্তার করা উচিত।
মিছিলে যোগ দিয়ে তিনি বলেন, ককটেল হামলার ঘটনায় পাটওয়ারীর সম্পৃক্ততা স্পষ্ট। তিনি বলেন, ‘তাদের কথায় পরিষ্কার, তারা ককটেল ফুটিয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে।’
এছাড়া, জামায়াত থেকে বহিস্কৃত সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় সুষ্ঠু তদন্তের দাবি জানান যুবদল সভাপতি।
রাজশাহী রেল স্টেশনে অগ্নিসংযোগের ঘটনায় রাকসুর জিএস সালাউদ্দিন আম্মারকেও দায়ী করে তাকেও গ্রেপ্তারের দাবি জানান তিনি।
অনলাইন ডেক্স 
























