ঢাকা ০৭:৩৬ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রী নিউইয়র্কের পথে, ইস্তাম্বুলে যাত্রাবিরতি

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৫:০০:১৬ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
  • ২০১ Time View

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং সফরসঙ্গীদের নিয়ে তুর্কি এয়ারলাইন্সের একটি ফ্লাইট স্থানীয় সময় সকাল ১০ টা ৫৫ মিনিটে ইস্তাম্বুল বিমানবন্দরে অবতরণ করে।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী এ তথ্য নিশ্চিত করেছেন। বিমানটি বাংলাদেশ সময় সকাল ৬টা ৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে আসে। ইস্তাম্বুলে দুই ঘণ্টা ৩৫ মিনিটের যাত্রাবিরতি শেষে ফ্লাইটটি তুরস্ক সময় দুপুর ২ টা ১০ মিনিটে নিউইয়র্কের উদ্দেশে রওনা দেবে।

নিউইয়র্কে পৌঁছানোর পর প্রধানমন্ত্রীকে স্বাগত জানাবেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন জুবাইদা খান এবং যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মো. আরিফুল ইসলাম। বিমানবন্দর থেকে প্রধানমন্ত্রীকে ‘হায়াত গ্র্যান্ড সেন্ট্রাল নিউইয়র্ক’ হোটেলে নিয়ে যাওয়া হবে, যেখানে তিনি সফরকালীন অবস্থান করবেন।

ঢাকায় এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম জানান, প্রধানমন্ত্রী ২২ সেপ্টেম্বর থেকে নিউইয়র্কে আনুষ্ঠানিক কর্মসূচি শুরু করবেন। তিনি জাতিসংঘ মহাসচিবের আয়োজনে রাষ্ট্র ও সরকারপ্রধানদের জন্য স্বাগত প্রাতঃরাশে যোগ দেবেন এবং এরপর অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন।

প্রধানমন্ত্রী ২৩ সেপ্টেম্বর বিভিন্ন আন্তর্জাতিক দাতব্য ও মানবিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন এবং জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশ হিসেবে বাংলাদেশের অবস্থান তুলে ধরবেন। এছাড়া, তিনি ২৪ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের সাধারণ বিতর্ক পর্বে ভাষণ দেবেন এবং রোহিঙ্গা সংকট বিষয়ক সাইড ইভেন্টে অংশগ্রহণ করবেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রী তারেক রহমানের জাতিসংঘ সফর বাংলাদেশের মর্যাদা বৃদ্ধি করবে: মুশফিকুল ফজল আনসারী

প্রধানমন্ত্রী নিউইয়র্কের পথে, ইস্তাম্বুলে যাত্রাবিরতি

আপলোড সময় : ০৫:০০:১৬ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬