ঢাকা ০৭:৩২ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সাবেক ভূমিমন্ত্রীর বিরুদ্ধে আরও ৬ জনের সাক্ষ্য গ্রহণ

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৩:৪৬:৩৩ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
  • ২০৩ Time View

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এবং তার স্ত্রী রুখমিলা জামানসহ ৩৬ আসামির বিরুদ্ধে অর্থ পাচার ও ঋণ আত্মসাতের অভিযোগে করা মামলায় আদালতে আরও ছয়জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মিজানুর রহমানের আদালতে এই সাক্ষ্য গ্রহণ ও জেরা সম্পন্ন হয়।

দুদকের সরকারি কৌঁসুলি মোকাররম হোসাইন জানান, গত ৪ এপ্রিল থেকে মামলাটির সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে এবং এ পর্যন্ত মোট ৫১ জন সাক্ষীর জবানবন্দি নেওয়া হয়েছে। পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য আগামী ২৭ সেপ্টেম্বর দিন ধার্য করা হয়েছে।

দুদকের অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, সাইফুজ্জামান চৌধুরী তার মালিকানাধীন আরামিট গ্রুপের প্রটোকল অফিসার মোহাম্মদ ফরমান উল্লাহ চৌধুরীকে মালিক সাজিয়ে 'ভিশন ট্রেডিং' নামে একটি অস্তিত্বহীন প্রতিষ্ঠান গড়ে তোলেন। পরে জাল নথিপত্রের মাধ্যমে ইউসিবির পোর্ট শাখা থেকে প্রতিষ্ঠানটির নামে ২৫ কোটি টাকা ঋণ নেওয়া হয়।

অভিযোগপত্র অনুযায়ী, ঋণ অনুমোদনের আগে ব্যাংকের ঋণঝুঁকি ব্যবস্থাপনা বিভাগ ১৭টি নেতিবাচক পর্যবেক্ষণ দিয়েছিল। তবে তৎকালীন চেয়ারম্যান রুখমিলা জামানের প্রভাব ও সাইফুজ্জামান চৌধুরীর হস্তক্ষেপে ঋণটি অনুমোদন করা হয় বলে অভিযোগ করা হয়েছে।

দুদকের তদন্তে জানা গেছে, ঋণের ২৫ কোটি টাকার মধ্যে ১৪ কোটি ৯১ লাখ টাকা সাইফুজ্জামান চৌধুরীর স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠান আরামিট সিমেন্ট ও আরামিট থাই অ্যালুমিনিয়ামের পুরোনো দেনা পরিশোধে ব্যবহার করা হয়। বাকি ৯ কোটি ৪১ লাখ টাকা নগদে তুলে হুন্ডি ও হাওলার মাধ্যমে বিদেশে পাচার করা হয়।

মামলার তদন্তে রুখমিলা জামানের গাড়িচালকের প্রতিবেশীর বাসা থেকে ২৩ বস্তা নথিপত্র ও আলামত উদ্ধার করা হয়েছে। এসব নথিতে সাইফুজ্জামান চৌধুরীর বিদেশে প্রায় ১০ হাজার কোটি টাকার সম্পদ এবং এক হাজার ১০০টির বেশি ফ্ল্যাট ও রিয়েল এস্টেট কেনার তথ্য পাওয়া গেছে। ২০২৪ সালের ৭ অক্টোবর আদালত সাইফুজ্জামান চৌধুরী ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা দেন, তবে দুদকের তথ্যমতে, নিষেধাজ্ঞার আগেই তারা বিদেশে চলে গেছেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রী তারেক রহমানের জাতিসংঘ সফর বাংলাদেশের মর্যাদা বৃদ্ধি করবে: মুশফিকুল ফজল আনসারী

সাবেক ভূমিমন্ত্রীর বিরুদ্ধে আরও ৬ জনের সাক্ষ্য গ্রহণ

আপলোড সময় : ০৩:৪৬:৩৩ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬