ঢাকা ০৬:৪৫ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ডেঙ্গুতে মৃত্যু হল ঝালকাঠি পুলিশের পরিদর্শক মো. সহিদুল ইসলামের

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৬:৩৫:২৪ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
  • ২০২ Time View

ডেঙ্গুতে মৃত্যু হল ঝালকাঠি — ঝালকাঠি জেলা পুলিশের পরিদর্শক (সশস্ত্র) মো. সহিদুল ইসলাম ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছেন। আজ রোববার সকাল সাড়ে আটটার দিকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু ঘটে।

পুলিশ সূত্রে জানা গেছে, সহিদুল ইসলাম গত ১৯ ও ২০ নভেম্বর ঝালকাঠির নেছারাবাদ কমপ্লেক্সে অনুষ্ঠিত একটি মাহফিলে দায়িত্ব পালন করেন। দায়িত্ব পালন শেষে তিনি অসুস্থ বোধ করলে তাঁকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষার পর সহিদুল ইসলামের ডেঙ্গু শনাক্ত হয়। চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে তিনি মারা যান।

ঝালকাঠির পুলিশ সুপার মেরিন সুলতানা আজকের পত্রিকাকে সহিদুল ইসলামের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ সুপারের কার্যালয় থেকে প্রকাশিত শোকবার্তায় জানানো হয়েছে, সহিদুল ইসলাম ঝালকাঠি পুলিশ লাইন্সে পুলিশ পরিদর্শক (সশস্ত্র) হিসেবে কর্মরত ছিলেন। তিনি বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) বন্দর থানা এলাকার মৃত তোফাজ্জেল হোসেনের ছেলে।

শোকবার্তায় জেলা পুলিশ ও বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করা হয়েছে। শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনাও জানানো হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

ডুলির পরিকল্পনা ২০২৭ সালের, বাফুফের সঙ্গে বৈঠক শেষে স্পষ্ট করেছে

ডেঙ্গুতে মৃত্যু হল ঝালকাঠি পুলিশের পরিদর্শক মো. সহিদুল ইসলামের

আপলোড সময় : ০৬:৩৫:২৪ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬