ঢাকা ০৭:৩৩ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিল্লায় ছাত্রদল নেতাদের ছিনতাই ও চাঁদা দাবির অভিযোগে আটক

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১২:২৮:১৮ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
  • ২০৩ Time View

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় তিন লাখ টাকা ছিনতাই ও দুই লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে নাগাইশ সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি গাজী নাঈম এবং উপজেলা ছাত্রদলের সাবেক নেতা মো. শাকিল সরকারকে স্থানীয় জনতা আটক করেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৯ সেপ্টেম্বর রাতে উপজেলার শশীদল ইউনিয়নের আনন্দপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, গাজী নাঈম ও শাকিল সরকার তিন লাখ টাকা ছিনতাই এবং দুই লাখ টাকা চাঁদা দাবি করেছেন। ভিডিওতে স্থানীয় জনতাকে আটক করার কারণ হিসেবে এ অভিযোগ উল্লেখ করতে শোনা যায়।

ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ ফারুক হোসেন গণমাধ্যমকে জানান, এ বিষয়ে এখন পর্যন্ত তাদের কাছে কোনো অভিযোগ আসেনি। তবে তিনি ফেসবুকে একটি ভিডিও দেখেছেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রী তারেক রহমানের জাতিসংঘ সফর বাংলাদেশের মর্যাদা বৃদ্ধি করবে: মুশফিকুল ফজল আনসারী

কুমিল্লায় ছাত্রদল নেতাদের ছিনতাই ও চাঁদা দাবির অভিযোগে আটক

আপলোড সময় : ১২:২৮:১৮ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬