কক্সবাজার সরকারি কলেজের ছাত্রী হোস্টেল দোলনচাপায় অভিযান চালিয়ে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে কক্সবাজার সদর মডেল থানা-পুলিশ। এ ঘটনায় গণিত বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রী শরীফাকে আটক করা হয়েছে।
রোববার (২০ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে কক্সবাজার সদর মডেল থানার পুলিশ অভিযান পরিচালনা করে ইয়াবাগুলো উদ্ধার করে।
কক্সবাজার সদর মডেল থানার পক্ষ থেকে পাঠানো খুদে বার্তায় বিষয়টি নিশ্চিত করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, ইয়াবাগুলো হোস্টেলের কোন কক্ষ থেকে উদ্ধার করা হয়েছে এবং মাদকের চালানটি কোথা থেকে আনা হয়েছিল সে সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
অনলাইন ডেক্স 
























