ঢাকা ১০:২১ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে আগ্রহী চীনের ইউনান প্রদেশের ব্যবসায়ীরা

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৮:৩৫:১৯ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
  • ২০৩ Time View

বাংলাদেশ ও চীনের ইউনান প্রদেশের ব্যবসায়ীরা দ্বিপাক্ষিক বাণিজ্য, বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণে আগ্রহ প্রকাশ করেছেন। রোববার (২০ সেপ্টেম্বর) ঢাকায় রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে তারা এ আগ্রহের কথা জানান।

ইপিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে ইপিবির ভাইস চেয়ারম্যান ও প্রধান নির্বাহী মোহাম্মদ হাসান আরিফ সভাপতিত্ব করেন। বৈঠকে বাংলাদেশ ও ইউনান প্রদেশের বিদ্যমান বাণিজ্যিক সম্পর্ক জোরদার, নতুন বাজার সৃষ্টি এবং পারস্পরিক বাণিজ্যের সুযোগ সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করা হয়।

বৈঠকে ইউনান ভিত্তিক প্রতিষ্ঠানগুলোর সঙ্গে বাংলাদেশি সরকারি সংস্থা, ব্যবসায়িক সংগঠন ও সংশ্লিষ্ট বেসরকারি খাতের সরাসরি যোগাযোগ ও ব্যবসায়িক অংশীদারত্ব বাড়ানোর বিষয়টি আলোচিত হয়। ইউনান প্রতিনিধিদল বাজার অনুসন্ধান, স্থানীয় এজেন্ট নিয়োগ, কৃষি পণ্য আমদানি-রপ্তানি, লজিস্টিকস সেবা এবং চট্টগ্রাম বন্দরসহ বাংলাদেশের বাণিজ্যিক অবকাঠামো সম্পর্কে জানার আগ্রহ প্রকাশ করে।

ইউনান প্রাদেশিক বাণিজ্য বিভাগের প্রতিনিধিদলে সরকারি কর্মকর্তা ও বিভিন্ন খাতের ব্যবসায়ীরা অংশ নেন। তারা বাংলাদেশে নির্মাণসামগ্রী, প্রকৌশল পণ্য ও কৃষি যন্ত্রপাতির বাজারের চাহিদা যাচাই, স্থানীয় প্রদর্শনী এবং বাণিজ্যিক বাজার পরিদর্শনের বিষয়গুলোও গুরুত্ব দেন।

মোহাম্মদ হাসান আরিফ সরকারি সহযোগিতার পাশাপাশি বিটুবি যোগাযোগ, বাজার সংযোগ এবং বাণিজ্যিক অংশীদারত্ব বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

জ্বালানি নিরাপত্তায় আলজেরিয়ার সঙ্গে সহযোগিতা বাড়ানোর আহ্বান বাংলাদেশের

বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে আগ্রহী চীনের ইউনান প্রদেশের ব্যবসায়ীরা

আপলোড সময় : ০৮:৩৫:১৯ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬