ঢাকা ০৩:৪৩ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

অপ্রতিম হত্যার বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১২:০০:১৬ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
  • ২০৩ Time View

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের সন্তান অপ্রতিমের মৃত্যুর ঘটনায় শিক্ষার্থীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন। রবিবার (২০ সেপ্টেম্বর) অপ্রতিমের জানাজা শেষে বিশ্ববিদ্যালয়ের মেইন গেট থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়।

মিছিলটি কোটবাড়ি বিশ্বরোডের দিকে অগ্রসর হয়ে মহাসড়ক অবরোধ করে। এ সময় শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দেন, যার মধ্যে ছিল ‘উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস’, ‘দড়ি লাগলে দড়ি নে, খুনিদের খবর দে কবর দেবো’, ‘অ্যাকশন টু অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’ এবং ‘আমার ভাই কবরে, খুনি কেন বাইরে’।

শিক্ষার্থীরা চার দফা দাবি জানিয়ে এই বিক্ষোভে অংশগ্রহণ করেন। তাদের দাবি, অপ্রতিম হত্যার সঠিক বিচার এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা

অপ্রতিম হত্যার বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

আপলোড সময় : ১২:০০:১৬ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬