ঢাকা ০৩:৪০ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সরকারকে সময় দেওয়ার আহ্বান ডিএসসিসি প্রশাসকের

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০১:০৫:১৯ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
  • ২০৯ Time View

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক আব্দুস সালাম সরকারকে সময় দেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, বিরোধী দলের লংমার্চ বা রোডমার্চের মতো কর্মসূচি না করে জনগণের দুর্ভোগ না বাড়িয়ে সরকারের পাশে থেকে দেশকে এগিয়ে নিতে সহযোগিতা করা উচিত।

শনিবার (১৯ সেপ্টেম্বর) সোয়ারীঘাটে বিদ্যানন্দ ফাউন্ডেশন ও ডিএসসিসির যৌথ উদ্যোগে আয়োজিত ‘বর্জ্যের বিনিময়ে ভাসমান বাজার’ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। আব্দুস সালাম বলেন, জনগণ পাঁচ বছরের জন্য রায় দিয়েছে, তাই বিরোধী দলকে ধৈর্য ধরার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, ‘তারেক রহমানের কাছে যাদুর চেরাগ নেই যে তিনি ঘষা দিলেই ছয় মাসে সব সমস্যার সমাধান হয়ে যাবে।’ আব্দুস সালাম বিরোধী দলকে বর্জ্য পরিস্কারে সহযোগিতার আহ্বান জানিয়ে বলেন, ‘আপনারা যদি দুই-চার জায়গায় আবর্জনা পরিস্কারে আমাদের সহযোগিতা করতেন, তাহলে আমরা খুশি হতাম।’

ডিএসসিসি প্রশাসক বর্জ্য পুনর্ব্যবহারের উদ্যোগের কথাও জানান। তিনি বলেন, ‘বর্জ্যকে সম্পদে রূপান্তর করতে রিসাইক্লিংয়ের উদ্যোগ নেওয়া হচ্ছে। বর্জ্য থেকে বিদ্যুৎ, গ্যাস, কম্পোস্ট সার ও ডিজেল উৎপাদনের পরিকল্পনা রয়েছে।’

এছাড়া, তিনি ঢাকার চারপাশের নদীগুলোকে নৌ চলাচলের উপযোগী করতে কাজ চলছে বলেও জানান।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

বিএনপির বিরুদ্ধে জনগণের সাথে বেঈমানির অভিযোগ শফিকুর রহমানের

সরকারকে সময় দেওয়ার আহ্বান ডিএসসিসি প্রশাসকের

আপলোড সময় : ০১:০৫:১৯ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬