ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুর শহরতলির কানাইপুরে করিমপুর হাইওয়ে থানার সামনে পার্কিং করা একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাত পৌনে ১১টার দিকে এই অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র ও ফায়ার সার্ভিস জানায়, 'পূর্বাশা পরিবহন' নামের ওই বাসটিতে হঠাৎ করে আগুন ধরিয়ে দেওয়া হয়। আগুন দ্রুত ছড়িয়ে পড়লে ফরিদপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ফরিদপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা শ্রীবাস বাড়ৈই জানান, আগুন নিভিয়ে ফেলা সম্ভব হলেও প্রাথমিকভাবে আগুন দেওয়ার কারণ জানা যায়নি।
ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, দুর্ঘটনাগ্রস্ত পরিবহনে দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দিয়েছে। পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করে। এই নাশকতার পেছনে কারা জড়িত, তা গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে।
অনলাইন ডেক্স 






















