ঢাকা ১২:২৩ পূর্বাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

জামায়াত জোটের নেতার নাম উচ্চারণে লজ্জা অনুভব করেন রাশেদ খান

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১০:৩৫:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
  • ২০৪ Time View

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান বলেছেন, জামায়াতসহ এগারো দলীয় জোটের লং মার্চ আয়োজনের বিষয়ে মন্তব্য করতে গিয়ে তিনি লজ্জা অনুভব করেন। শুক্রবার রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর গেট এলাকা পরিদর্শনের সময় তিনি সাংবাদিকদের কাছে এ কথা বলেন।

রাশেদ খান বলেন, "যদি লং মার্চটি সত্যিই জনকল্যাণমুখী কর্মসূচি হতো, তবে জামায়াত জোট ঢাকা থেকে রংপুর পর্যন্ত পায়ে হেঁটে আসতে পারতো।" তিনি জামায়াতের এক নেতার প্রসঙ্গ টেনে বলেন, "তিনি আওয়ামী লীগের মালিকানাধীন একটি প্রাডো গাড়িতে চড়ে লং মার্চ করছেন এবং সমাবেশে অট্টহাসি ও মানুষকে উসকানি দিচ্ছেন।"

তিনি জামায়াতকে সতর্ক করে বলেন, "এমন উসকানি দিয়ে কিংবা লং মার্চকে 'লং ড্রাইভে' পরিণত করে রংপুরে আসবেন, তা আমরা প্রত্যাশা করি না।"

এ সময় রাশেদ খানের সঙ্গে উপস্থিত ছিলেন রংপুর জেলা পরিষদের প্রশাসক মো. সাইফুল ইসলাম, বিএনপির জ্যেষ্ঠ নেতা ফজলুর রহমান বাদল, মো. লিটন পারভেজ, বিআরইউআর-এর প্রক্টর অধ্যাপক ড. মো. ফেরদৌস রহমান এবং বিআরইউআর ছাত্রদলের সভাপতি রাফায়েল ইমতিয়াজ ইয়ামিন।

এর আগে রাশেদ খান রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্বাস্থ্যসেবার উন্নয়ন ও সম্প্রসারণ বিষয়ে আলোচনা করেন এবং হাসপাতালের বার্ন ইউনিট পরিদর্শন করেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

মিয়ানমারে পাচারের সময় ১২৬০ বস্তা সিমেন্টসহ আটক ২

জামায়াত জোটের নেতার নাম উচ্চারণে লজ্জা অনুভব করেন রাশেদ খান

আপলোড সময় : ১০:৩৫:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬