ঢাকা ১০:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটের পুরাতন কারাগার ভেঙে গড়ে তোলা হচ্ছে পার্ক ও মুক্তিযুদ্ধ যাদুঘর

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৮:৪৬:০২ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
  • ২০৩ Time View

সিলেট নগরীর ধোপাদিঘীরপাড়ে অবস্থিত সিলেটের ঐতিহাসিক কেন্দ্রীয় পুরাতন কারাগারটি ভেঙে সেখানে একটি উন্মুক্ত সবুজ পার্ক ও মুক্তিযুদ্ধ যাদুঘর গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক উচ্চ পর্যায়ের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পুরোনো কারাগারের বন্দীদের বাদাঘাটে অবস্থিত কেন্দ্রীয় কারাগারে (সিলেট কেন্দ্রীয় কারাগার-২) স্থানান্তরের পর নির্মাণকাজ ধাপে ধাপে শুরু হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমেদ সভাপতিত্ব করেন। এসময় সিলেট-০১ আসনের সংসদ সদস্য খন্দকার আব্দুল মুক্তাদির, সিসিকের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী, সিলেটের বিভাগীয় কমিশনার মশিউর রহমান, এবং কারা মহাপরিদর্শক (ভারপ্রাপ্ত) কর্নেল মোস্তফা কামালসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বৈঠকে কারাগারের জমি সিলেট সিটি কর্পোরেশনের কাছে হস্তান্তরের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। কারাগারের জমিতে সবুজ পার্ক ও রিয়ার অ্যাডমিরাল আলী খান মুক্তিযুদ্ধ যাদুঘর নির্মাণের পরিকল্পনা রয়েছে।

সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, নগরবাসীর দীর্ঘদিনের স্বপ্ন এবার বাস্তবে রূপ নিতে যাচ্ছে। বন্দীদের স্থানান্তরের পর ধাপে ধাপে পার্ক ও যাদুঘর নির্মাণ কাজ শুরু হবে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপির প্রার্থীদের সাক্ষাৎকার সম্পন্ন

সিলেটের পুরাতন কারাগার ভেঙে গড়ে তোলা হচ্ছে পার্ক ও মুক্তিযুদ্ধ যাদুঘর

আপলোড সময় : ০৮:৪৬:০২ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬