ঢাকা ১২:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ইয়েমেনে সৌদি জোটের ৩২টি বিমান হামলা

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৩:৩৫:১৮ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬
  • ২৪৬ Time View

ইয়েমেনের মারিব, আল-জাওফ, তাইজ ও হুদাইদাহ গভর্নরেটের বিভিন্ন এলাকায় অন্তত ৩২টি বিমান হামলা চালিয়েছে সৌদি জোট। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সৌদিতে হুথিদের বড় ধরনের হামলার একদিন পর এই বিমান হামলা চালানো হয়েছে বলে এএফপির বরাতে টাইমস অফ ইসরায়েল জানিয়েছে।

ইরান সমর্থিত হুথি বিদ্রোহীদের নিয়ন্ত্রিত আলমাসিরা টেলিভিশনের বরাতে এই হামলা নিশ্চিত করা হলেও সৌদি কর্তৃপক্ষের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করা হয়নি।

এর আগে সৌদি কর্তৃপক্ষ মঙ্গলবার জানায়, হুথিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় তাদের তেল কারখানা সাময়িকভাবে বন্ধ রাখতে হয় এবং অন্তত ৭৩ জন আহত হন।

গত সপ্তাহে বাব এল-মান্দেব প্রণালীর নিকটবর্তী ভূখণ্ড দখলের জন্য হুথিরা বড় ধরনের সামরিক অভিযান শুরু করলে ইয়েমেনে লড়াই নতুন করে উত্তপ্ত হয়ে ওঠে। ইরান কর্তৃক হরমুজ প্রণালী অবরুদ্ধ হওয়ার পর সৌদি তেল রপ্তানির জন্য বাব এল-মান্দেব প্রণালীটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

উভয় পক্ষের দেওয়া তথ্যের ভিত্তিতে এএফপির করা গণনা অনুযায়ী, চলমান এই লড়াইয়ে ইতোমধ্যে উভয় পক্ষের ৫০০ জনেরও বেশি যোদ্ধা ও বেসামরিক লোক নিহত হয়েছেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব আসবে: অর্থমন্ত্রী

ইয়েমেনে সৌদি জোটের ৩২টি বিমান হামলা

আপলোড সময় : ০৩:৩৫:১৮ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬