ঢাকা ০৪:২৬ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপিতে চাঁদাবাজদের ঠাঁই নেই: এমপি জসিম উদ্দিন

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১২:২০:৪২ পূর্বাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
  • ২০৭ Time View

ব্রাহ্মণপাড়ায় চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের সংসদ সদস্য জসিম উদ্দিন। তিনি বলেন, বিএনপিতে চাঁদাবাজদের কোনো স্থান নেই এবং মাদক ও মাদক কারবারের সাথে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।

মাদকমুক্ত সমাজ গঠনে প্রশাসনের পাশাপাশি রাজনৈতিক নেতাকর্মী ও সাধারণ মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

এমপি জসিম উদ্দিন মঙ্গলবার (১ সেপ্টেম্বর) কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে আয়োজিত র‍্যালিতে এসব কথা বলেন। র‍্যালিটি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

তিনি বলেন, বিএনপি দেশের প্রতিটি আন্দোলন-সংগ্রামে নিবেদিতভাবে কাজ করেছে এবং দলের দীর্ঘ ৪৮ বছরের পথচলায় দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষায় নেতাকর্মীদের অবদানের কথা তুলে ধরেন।

সমাবেশে উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি কাজী শাহ আলম খোকন, সাধারণ সম্পাদক মো. আমীর হোসেন, সাবেক সাধারণ সম্পাদক সরকার জহিরুল হক মিঠুনসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

বোতলজাত সয়াবিন তেলের দাম ২০৪ টাকা, বেড়েছে ৫ টাকা

বিএনপিতে চাঁদাবাজদের ঠাঁই নেই: এমপি জসিম উদ্দিন

আপলোড সময় : ১২:২০:৪২ পূর্বাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬