ঢাকা ০৪:৪২ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

গণতন্ত্রের চর্চা ও বিকাশের প্রমাণ রাষ্ট্রপতি নির্বাচন: এলজিআরডি প্রতিমন্ত্রী

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৪:৪০:১০ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬
  • ২০৬ Time View

বাংলাদেশে বর্তমানে সত্যিকারের গণতন্ত্র বিরাজ করছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেন, গণতান্ত্রিক উপায়ে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হওয়া দেশে গণতন্ত্রের চর্চা ও বিকাশের বড় প্রমাণ।

শনিবার (২২ আগস্ট) সকাল ১১টায় বগুড়ার মোকামতলা ইউনিয়ন পরিষদ কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘সম্মান দেওয়ার মালিক একমাত্র মহান আল্লাহ। তিনি যেকোনো সময় যে কাউকে সম্মান দিতে পারেন, আবার যেকোনো সময় কারও কাছ থেকে সেই সম্মান ছিনিয়েও নিতে পারেন। তাই কোনো রাজনীতিবিদেরই অহংকার করা উচিত নয়।’

তিনি আরও বলেন, ‘আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক অত্যন্ত সুন্দর ও দায়িত্বশীলভাবে দেশ পরিচালনা করছেন। মানুষের কল্যাণ এবং দেশের উন্নয়নই তাঁর রাজনীতির মূল লক্ষ্য।’

অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রশাসনের কর্মকর্তা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। পরে প্রতিমন্ত্রী প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করেন।

এরপর তিনি মোকামতলা ইউনিয়ন জামে মসজিদ ও মোকামতলা খেলার মাঠের উন্নয়ন কর্মকাণ্ড পরিদর্শন করেন। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান, উপজেলা প্রকৌশলী সিহাদুল ইসলাম, উপজেলা বিএনপির আহ্বায়ক মাহমুদ হোসেন তৌফিকসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

এশিয়ান গেমসের প্রস্তুতি নিয়ে ফেডারেশনগুলোর সঙ্গে বৈঠক করবেন ক্রীড়া প্রতিমন্ত্রী

গণতন্ত্রের চর্চা ও বিকাশের প্রমাণ রাষ্ট্রপতি নির্বাচন: এলজিআরডি প্রতিমন্ত্রী

আপলোড সময় : ০৪:৪০:১০ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬