ঢাকা ০১:৩০ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

হবিগঞ্জ মেডিকেল কলেজে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে সংঘর্ষ, আহত ১৫

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০১:০৬:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬
  • ২০৭ Time View

হবিগঞ্জ মেডিকেল কলেজের হোস্টেলে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্ব ও অভ্যন্তরীণ বিরোধের কারণে দুই পক্ষের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে অন্তত ১৫ জন শিক্ষার্থী আহত হয়েছেন। বুধবার (১৯ আগস্ট) দিবাগত মধ্যরাতে শহরের অনন্তপুর আবাসিক এলাকায় এই ঘটনা ঘটে।

আহতদের মধ্যে রয়েছেন তাসরিফ আহমেদ, শরীফ উদ্দিন, রায়হান রাজ, রজব সানি, ফারদিন ইফতি, সামি, রিয়াদ, আব্দুল্লাহ চৌধুরী, সামিউল আল আরিফ ও হুজাফ সৌমিসহ আরও কয়েকজন। শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, মধ্যরাতে তাফসির ও শরীফ উদ্দিনের মধ্যে সিনিয়র-জুনিয়র বিষয় নিয়ে কথা-কাটাকাটি হয়, যা আগে থেকেই চলছিল।

একপর্যায়ে দুই পক্ষের শিক্ষার্থীরা লোহার রড, স্টাম্পসহ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে অন্তত ১৫ জন আহত হন। আহতদের মধ্যে তিনজনকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে, অন্যদের হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ঘটনার পর থেকে হোস্টেল ক্যাম্পাসে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষের ঘটনায় আহত এক পক্ষের দাবি, এটি সাধারণ সিনিয়র-জুনিয়র দ্বন্দ্ব নয় বরং পরিকল্পিত হামলা।

হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করছে এবং অভিযোগের প্রেক্ষিতে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

শিশু-কিশোরদের ওপর ক্ষতিকর কনটেন্টের প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন আইসিটি মন্ত্রী

হবিগঞ্জ মেডিকেল কলেজে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে সংঘর্ষ, আহত ১৫

আপলোড সময় : ০১:০৬:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬