ঢাকা ০১:০২ পূর্বাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেট-ম্যানচেস্টার রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সরাসরি ফ্লাইট পুনরায় চালু

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১১:৪৫:৫২ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬
  • ২০১ Time View

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট আগামী রোববার, ৫ জুলাই, বেলা ১১টা ৫০ মিনিটে ম্যানচেস্টার থেকে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। দীর্ঘদিন বন্ধ থাকার পর এই রুটটি পুনরায় চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ উপলক্ষে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত থাকবেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্র, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। যুক্তরাজ্যের উত্তরাঞ্চলে বসবাসরত প্রবাসী বাংলাদেশি, বিশেষ করে সিলেটি কমিউনিটির দীর্ঘদিনের দাবির পর এ রুট পুনরায় চালু হচ্ছে।

হুমায়ুন কবির জানান, গত ২৯ জানুয়ারি যুক্তরাজ্য বিএনপির নেতাদের সঙ্গে বৈঠক করে এই রুটের পুনরায় চালুর দাবি জানানো হয়। ৪ ফেব্রুয়ারি ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে তিনি ঘোষণা দেন, বিএনপি সরকার দায়িত্বে এলে রুটটি পুনরায় চালু হবে।

তিনি বলেন, “ম্যানচেস্টার-সিলেট সরাসরি ফ্লাইট পুনরায় চালু করা প্রবাসী বাংলাদেশিদের দীর্ঘদিনের যৌক্তিক দাবি ছিল। এই সিদ্ধান্তের ফলে প্রবাসীদের যাতায়াত সহজ হবে এবং পারিবারিক যোগাযোগ আরও শক্তিশালী হবে।”

সংশ্লিষ্টদের মতে, সিলেট-ম্যানচেস্টার রুট পুনরায় চালু হওয়ায় প্রবাসীদের যাতায়াতের সুবিধা বৃদ্ধি পাবে এবং ব্যবসা-বাণিজ্য ও সামাজিক সম্পর্কের উন্নতি হবে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

বিমানবন্দরে জাল ভিসার কারণে ৭৬ যাত্রী বিমানে ওঠেননি

সিলেট-ম্যানচেস্টার রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সরাসরি ফ্লাইট পুনরায় চালু

আপলোড সময় : ১১:৪৫:৫২ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬