ঢাকা ০৩:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

রাশিয়া জ্বালানি সংকট মোকাবিলায় ভারত থেকে পেট্রল আমদানি শুরু করেছে

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০১:৪৭:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
  • ২০২ Time View

ইউক্রেনের হামলায় জ্বালানি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ায় সংকট মোকাবিলায় রাশিয়া ভারত থেকে সমুদ্রপথে পেট্রল আমদানি শুরু করেছে। বুধবার (১ জুলাই) শিল্পসংশ্লিষ্ট দুটি সূত্রের বরাতে এ তথ্য প্রকাশিত হয়।

রাশিয়ার বিভিন্ন অঞ্চলে জ্বালানির ঘাটতির প্রভাব স্পষ্ট হয়ে উঠেছে। পেট্রল সরবরাহে সীমাবদ্ধতা, ফিলিং স্টেশনগুলোতে দীর্ঘ যানজট এবং জ্বালানির দাম রেকর্ড বৃদ্ধি পেয়েছে। ১১টি অঞ্চলে এই সংকট দেখা দিয়েছে।

ক্রেমলিন জানিয়েছে, অভ্যন্তরীণ বাজারে গ্রহণযোগ্য দামে জ্বালানি নিশ্চিত করতে বিভিন্ন দেশের সঙ্গে আমদানির বিষয়ে আলোচনা চলছে। বিকল্প উৎস থেকে জ্বালানি সংগ্রহের উদ্যোগও অব্যাহত রয়েছে।

শিল্প খাতের একটি সূত্র জানায়, ভারত থেকে অন্তত ৬০ হাজার মেট্রিক টন পেট্রল রাশিয়ার উদ্দেশে পাঠানো হয়েছে। অন্য একটি সূত্র জানিয়েছে, ৩০ থেকে ৪০ হাজার টন পেট্রল বহনকারী দুটি ট্যাংকার ইতোমধ্যেই যাত্রা করেছে।

এছাড়া, প্রতিবেশী বেলারুশসহ অন্যান্য দেশ থেকে প্রতি মাসে প্রায় ৪ লাখ টন পেট্রল আমদানির পরিকল্পনা করছে মস্কো। তবে ভারতের কোন রিফাইনারি প্রতিষ্ঠান এই পেট্রল রপ্তানি করছে, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

চিফ হুইপ নূরুল ইসলাম মনির বক্তব্য: অভ্যন্তরীণ বিষয়ে প্রতিবেশীদের হস্তক্ষেপ অগ্রহণযোগ্য

রাশিয়া জ্বালানি সংকট মোকাবিলায় ভারত থেকে পেট্রল আমদানি শুরু করেছে

আপলোড সময় : ০১:৪৭:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬