প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, এবারের বাজেট হবে সুন্দর, স্বাভাবিক ও বাস্তবমুখী, যা সকল শ্রেণী পেশার মানুষের জন্য কিছুটা স্বস্তি আনবে।
সোমবার (২৯ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন (বাজেট অধিবেশন)-এর ১৮তম কার্যদিবসে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী জানান, এবারের বাজেটে ৬১ পণ্যের শুল্ক প্রত্যাহারের পর পণ্যের দাম স্বাভাবিক রয়েছে এবং বাজেট ঘোষণার পর কোন নিত্যপণ্যের দাম বাড়েনি। তিনি প্রস্তাবিত বাজেটকে ‘জীবনবান্ধব’ বাজেট হিসেবে অভিহিত করেন।
তিনি দেশের নানামুখী সংকটকে অস্বীকার না করে বলেন, অর্থ পাচারের কারণে বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে গিয়েছিল। প্রধানমন্ত্রী উল্লেখ করেন, দেশে একটি গণতান্ত্রিক অবস্থা তৈরি হয়েছে এবং অতীতের দিকে না তাকিয়ে সামনের দিকে এগোতে চান।
অনলাইন ডেক্স 























